Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Drinking in Winter: শীতে অ্যালকোহল খেলে কি সত্যিই সর্দি-কাশির প্রকোপ কমে? কী জানাল হু
Drinking in Winter: শীত এবং নতুন বছর শুরুর আনন্দ এখনও শেষ হয়নি। এই সময় জমিয়ে পার্টি করার মুডে সকলেই। ভালো মন্দ খাবার খাওয়া সঙ্গে চলে রাতভর পার্টি। আর এমন মরশুমে রাতের বেলায় বারান্দায় বা ছাদে কিঞ্চিৎ মদ্যপানের ইচ্ছে হলে ক্ষতি কী? রাতের আকাশের দিকে তাকিয়ে মদ্যপান অনায়াসে কমিয়ে ফেলতে পারে আপনার মনের চাপ। তবে অনেকের মতে, শীতকালে অ্যালকোহল (alcohol) পান করলে শরীর উষ্ণ হয় এবং সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে রাম শীতকালে উপকারী বলে দাবি করা হয়। একথা কী আদৌ সত্যি? বাস্তবে কি স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে অ্যালকোহল?
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে অ্যালকোহল পান করলে শরীরের কোনও উপকার হয় না। আবহাওয়ার সাথে অ্যালকোহলের কোনও সম্পর্ক নেই। অনেকেই মনে করেন ঠাণ্ডা আবহাওয়ায় অ্যালকোহল পান (Alcohol consumption) করলে শরীর উষ্ণ হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। অ্যালকোহলে এমন কিছু নেই, যা আমাদের ঠাণ্ডা লাগা থেকে মুক্তি দিতে পারে। অতিরিক্ত অ্যালকোহল সেবন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং মানুষের অ্যালকোহল এড়িয়ে চলাই উচিত। অ্যালকোহল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি (Alcohol consumption is not good for health) করতে পারে।

ছবি সৌজন্য- pexels
মূলত, মদ্যপানের সময় রক্তনালীগুলি প্রসারিত হয়ে যায়। এর ফলে ত্বকে বেশি রক্ত পৌঁছয় বলে আমাদের উষ্ণ বোধ হয়। কিন্তু আসলে মদ্যপান করলে বাইরের পরিবেশে আমাদের শরীর তাপ দ্রুত হারায়। অ্যালকোহল পান করেল হার্ট, মস্তিষ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে ত্বকে বেশি রক্ত যাওয়ার জন্য শরীরের তাপমাত্রা নেমে যায়। অনেকে আবার মদ্যপান করলে গরম লাগে বলে সোয়াটার, জ্যাকেট খুলে ফেলে। যা থেকে হাইপোথারমিয়ার ঝুঁকি বাড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক প্রতিবেদন অনুসারে, এক ফোঁটা অ্যালকোহলও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত অ্যালকোহল সেবন ক্যানসার সহ অনেক গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। যদি কোনও ব্যক্তি ক্রমাগত অ্যালকোহল পান করেন, তাহলে তার লিভার, হৃদপিণ্ড এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গুরুতর রোগের ঝুঁকি বাড়তে পারে। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল অনেক ধরণের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই অ্যালকোহল সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। যদি এটি সম্ভব না হয়, তাহলে এটি কেবলমাত্র সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত।



Click it and Unblock the Notifications