শুধু স্বাদ ও গন্ধের জন্যই কি রান্নায় ব্যবহৃত হয় এলাচ, নাকি রয়েছে আরও কোনও উপকার

By Autri

বহু যুগ আগে থেকে এলাচ রান্নার কাজে ব্যবহার হয়ে আসছে। এলাচকে আমরা মশলা হিসেবেই চিনি। এলাচ রান্নায় দিলে তার গন্ধ আরোও বেড়ে যায়। শুধু তাই নয় স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়।

এতে রয়েছে অবাক করা উপকারিতা। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রক্তচাপ কমাতে সাহায্য করে। ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণে এলাচ পাওয়া যায়।

elach
  • হাইপারটেনশনের রোগীরা রোজ এটি খান

এলাচে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, সালফার থাকে। যা খাওয়া শরীরের জন্য খুব ভালো। এলাচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যদি আপনি নিত্যদিন এলাচ খান তাহলে ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করবে। যারা হাইপারটেনশনের রোগী তাঁদের এলাচ অনেক উপকারে লাগে।

  • গ্যাস্টিকের সমস্যা কমবে

এলাচে আন্টিইনফ্লেন্টরি বৈশিষ্ট্য থাকে। এটি যদি আপনি রোজ খান তাহলে আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি গ্যাস্টিকের সমস্যা কমবে। শুধু তাই নয় কমবে শ্বাসকষ্টও।

  • রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে

আপনি কি জানেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এলাচের জুড়ি মেলা ভার। এটি খেলে আপনার হার্ট অ্যাটাকের মতোন সমস্যাও কমবে।

  • ক্যানসারের ঝুঁকি কমবে

ক্যানসারের মতোন মারণ রোগের ঝুঁকি কমাতে এলাচ খাওয়া দরকার। তাই দেরি না করে নিত্যদিন এটি খাওয়া শুরু করে দিন।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

এলাচে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেন্টরি বৈশিষ্ট্য থাকে। আর এই এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা ক্রমশ বাড়তে থাকবে। যা আপনার শরীরের জন্য খুব ভালো।

  • হজমশক্তি বাড়বে

যদি আপনি হজমশক্তি আরোও বাড়াতে চান তাহলে রান্নাতে এলাচ দিতে পারেন। সকালে এলাচ খাওয়া স্বাস্থ্যের জন্য সব থেকে বেশি ভালো।

  • মুখের দুর্গন্ধ তাড়াতে এটি খাবেন

মুখের দুর্গন্ধ তাড়াতে এলাচ খেতে পারেন। এটি একটি অ্যান্টিসেপটিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি মুখে দিয়ে আপনি চিবোতে পারেন।

  • লিভার ভালো থাকবে

লিভার ভালো রাখতে আপনি নিত্যদিন একটি করে এলাচের ওপর ভরসা রাখতে পারেন। এটি খেলে লিভার কখনোই খারাপ হবে না।

  • বাতের ব্যথা

যাদের বাতের ব্যথা রয়েছে বা সোরিয়াসিস রোগের শিকার। তারা কিন্তু চোখ বন্ধ করে এলাচের ওপর ভরসা রাখতে পারেন। তবে যারা বড় কোনও রোগে আক্রান্ত তাঁরা অবশ্যই এলাচ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Story first published: Thursday, March 7, 2024, 18:48 [IST]
X
Desktop Bottom Promotion