Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সাধারণ এই লক্ষণগুলি উপেক্ষা করছেন, এগুলি লিভার ক্যানসারের লক্ষণ নয় তো, সাবধান হোন
'ক্যানসার' এই রোগটির নাম শুনলে যেন ভয়ে গলা শুকিয়ে আসে সকলের। ক্যানসার মানেই সকলের কাছে মারণ রোগ নামেই পরিচিত। বর্তমান সময়ে ক্যানসার রোগের প্রকোপ কিন্তু অনেক বেড়েছে। যার মধ্যে বেশ কয়েকটি ক্যানসার গত কয়েক বছরে মারাত্মক আকার ধারণ করেছে। তারমধ্যে প্রথমেই হল লিভার ক্যানসার।
এই ক্যানসার হলে বেশিরভাগ মানুষই বাঁচে না। তবে যদি প্রথম ধাপে সেই ক্যানসার ধরা পড়ে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে অনেকেই সুস্থ হয়ে যান। জানুন লিভার ক্যানসারের লক্ষণ সম্পর্কে।

- পেটে ব্যথা হয়
লিভার ক্যানসারের প্রাথমিক লক্ষণ হল- পেটে মাঝে মধ্যেই অস্বস্তি হওয়া, ডানদিকে ব্যথা বেশি হয়। কোনও কারণ ছাড়াই পেটে প্রায় সময় ব্যথা হবে। ডানদিকের ফুসফুসের ঠিক নীচে ভীষণ যন্ত্রণা হয়। ঘন ঘন বমি হবে। পেট ফুলে থাকবে। খাবার হজম হবে না। এটি কিন্তু ক্যানসারের প্রথম লক্ষণ। তাই আগেই আপনি সাবধান হোন। নাহলে পরে বিপদে পড়তে হতে পারে আপনার।
- জন্ডিস হবে
লিভার ক্যানসারের আরেকটি লক্ষণ হল- ঘনঘন জন্ডিস হওয়া, জন্ডিসের বেশ কিছু লক্ষণ দেখা দিলে তখনই সাবধান হোন। আবার অনেকের প্রস্রাব হলুদ হয়, চোখ হলুদ হয়ে যায়। বিলিরুবিনের মাত্রা ক্রমশ বাড়তে থাকবে। চোখের সাদা অংশ হলুদ হতে থাকবে। লিভার ঠিকঠাক কাজ করবে না। বারবার জন্ডিস হবে। তাই এটি হলে ভুল করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- ওজন কমবে
শরীরে যখন ক্যানসার কোষের সংখ্যা বাড়তে থাকে। সে সময়ে ব্যক্তির খিদে ক্রমশ কমতে থাকে। খিদে কমে যাওয়ার কারণে ওজনও হুহু করে কমতে থাকে। যদি কোনও ব্যক্তি ওজন ক্রমশ কমতে থাকে তাহলে কিন্তু দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ এটি লিভার ক্যানসারের আরেকটি লক্ষণ।
- পাকস্থলীর সমস্যা হবে
লিভার ক্যানসারে পাকস্থলীতে নানান সমস্যা সৃষ্টি হয়। তাছাড়াও জন্ডিস, পেটব্যথা ছাড়াও খিদে কমতে থাকে প্রায় সময়। খুব বমি হয়। শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। কোনও কাজের কোন ক্ষমতা থাকে না। পেট ফুলে থাকে। হজম ক্ষমতা কমতে থাকে। সেই সঙ্গে কমে রোগ প্রতিরোধের ক্ষমতাও। যদি এই লক্ষণগুলি আপনার শরীরের মধ্যে দেখা দেয়। দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এগুলো লিভার ক্যানসার প্রথম লক্ষণ। তাই আগেই সচেতন হোন।



Click it and Unblock the Notifications