শরীরের এই লক্ষণগুলিই বলে দেবে আপনি উচ্চ রক্তচাপের শিকার কিনা?

By Autri

বর্তমান সময়ে আমাদের দেশে প্রচুর মানুষই কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এই রোগ কিন্তু নীরব ঘাতক। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তাই উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের শরীরের দিকে বিশেষ নজর দিতে হয়। প্রতিবছর ১৭ মে উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়।

উচ্চ রক্তচাপের সমস্যা বড় সমস্য। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শও নিতে হবে। তবে আপনি যে উচ্চ রক্তচাপের শিকার, তা বুঝবেন কীভাবে, জানুন লক্ষণ।

High Blood Pressure
  • মাথাব্যথা

ঘন ঘন মাথা ব্যথা হওয়া, বিশেষ করে মাথার পেছন দিকটা ব্যথা হবে। সেই সঙ্গে শরীর আনচান করবে, অস্থির লাগবে। এগুলি উচ্চ রক্তচাপের লক্ষণ, তাই আগেই সাবধান হোন।

  • মাথা ঘোরা

যে ব্যক্তি উচ্চ রক্তচাপের শিকার তাদের প্রথম ও প্রধান লক্ষণ হল মাথা ঘোরা সঙ্গে হালকা মাথাব্যথা। যদি আপনার প্রায় সময় মাথা ঘোরে বা মাঝে মধ্যে হালকা মাথাব্যথা থাকে, উঠে দাঁড়াতে কষ্ট হয় তাহলে বুঝবেন আপনি উচ্চ রক্তচাপের শিকার। এই সমস্যাটি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • ঝাপসা দেখবেন

যদি আপনার শরীরে বেড়ে যায় রক্তচাপের মাত্রা তাহলে আপনার বিশেষ প্রভাব পড়বে চোখের ওপর। এতে আপনার চোখের দৃষ্টি আসতে আসতে কমতে থাকবে। আপনি ঝাপসা দেখবেন। এতেই বোঝা যাবে আপনি উচ্চ রক্তচাপের শিকার।

  • বুকে ব্যথা

কোনও কারণ ছাড়াই যদি বুকে ব্যথা হয়, বুকে অস্বস্তি হয়, কষ্ট হয় তাহলে বুঝবেন আপনি উচ্চ রক্তচাপের শিকার। এতে কিন্তু আপনার হৃদরোগেরও ঝুঁকিও বাড়ে, আপনি তাই আগেই সাবধান হোন।

  • ক্লান্ত লাগে

যদি আপনি খুব ক্লান্ত হয়ে যান। কোনও কাজ সঠিকভাবে করতে না পারেন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার পরেও আপনি সবকাজ করতে পারছেন না। তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ উচ্চ রক্তচাপের আরেকটি লক্ষণই হল ক্লান্ত হয়ে যাওয়া।

  • শ্বাসকষ্ট হওয়া

আপনি যদি উচ্চ রক্তচাপের শিকার হন তাহলেই প্রথমেই আপনার খুব শ্বাসকষ্ট হবে। হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়তে থাকবে। তাই এই উপসর্গ দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান।

  • নাক দিয়ে রক্ত পরা

কোনও কারণ ছাড়াই নাক দিয়ে রক্ত পরা, নাক জ্বালা করা একদমই ভালো লক্ষণ নয়। কারণ এটি উচ্চ রক্তচাপের আরেকটি লক্ষণ। তাই আগেই সাবধান হোন। নয় তো পরে বিপদে পড়তে হতে পারে আপনাকেও।

Story first published: Saturday, May 18, 2024, 19:18 [IST]
X
Desktop Bottom Promotion