কঠিন রোগকে বশে রাখতে ও ফিট থাকতে গরমকালে ভরসা রাখুন সজনে ডাটার ওপর

By Autri

গরমকাল পড়তে আর কিন্তু বেশি বাকি নাই। আর এই সময়ে তেল মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না। আর সেগুলি খেলে কিন্তু পেট খারাপ আর হওয়ারও সম্ভাবনা থাকে। এসময় পাতলা ডাল, হালকা তরকারি, শুক্তো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

তাছাড়া খেতেও কিন্তু ভালো লাগে। গরম মানেই আমাদের যে সবজির কথা সবার প্রথম মনে আছে তা হল সজনে ডাটা। এই সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সজনে ডাটা হল রোগব্যাধির যম। জানুন এর উপকারিতা সম্পর্কে।

drumstick
  • জানুন সজনে ডাটার উপকারিতা

বলা হয়, যদি আপনি সজনে ডাটার রোজ খেতে পারেন এবং তাহলে আপনি বড় কোনও রোগে আক্রান্ত হবেন না। জ্বর, সর্দি-কাশির দাওয়াই কিন্তু এই সজনা ডাটা। যাদের অ্যাজমা সমস্যা রয়েছে তারাও কিন্তু ভরসা রাখতে পারেন এর ওপর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা হাড় শক্ত করতে কাজে লাগে। মেনুতে প্রত্যেকদিন রাখছেন তো সজনে ডাটা! দেখুন সজন ডাটার উপকারিতা সম্পর্কে।

  • কী কী উপাদান রয়েছে

সজনে ডাঁটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। খনিজ থাকে, থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এতে ভিটামিন সি, এ, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়াও থাকে ফাইবার। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা নিত্যদিন এটি খেতে পারেন।

  • হাড় মজবুত করে

আপনি কি জানেন এই সজনে ডাটা রোজ খেলে আপনার হাড় মজবুত থাকবে

  • মানসিক চাপ কমাতে সাহায্য করে

সজনে ডাটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও থাকে ভিটামিন সি, পলিফেনল। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই ডাটা। এমনকি ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করে সজনে ডাটা। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তারা কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় রাখতেই পারেন এই ডাটা। ক্যানসার রোগের মতো ঝুঁকি কমাতে সজনে ডাটার অবদান অনেক।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে

যদি আপনি আপনার পরিপাকতন্ত্রকে ভালো রাখতে চান তাহলে দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করে দিন এই ডাটা। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই যদি আপনি রোজ এই ডাটা খান তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা আপনার অন্ত্রের জন্য খুব ভালো। যারা ডাটা রোজ খান তাদের গ্যাসের কোনও সমস্যা থাকে না। এমনকি গ্যাস্টিকের মতো সমস্যাও থাকবে না। এটি খেলে আপনার হজম ক্ষমতা বাড়বে।

  • ত্বক ও চুল উজ্জ্বল হবে

সজনে ডাটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যা আপনার চুলের জন্য খুব ভালো। যদি আপনি ত্বক আরও উজ্জ্বল করতে চান তাহলে সজনে ডাটা খেতে পারেন। সজনে ডাটাতে ভিটামিন এ ছাড়াও থাকে কোলেজেন। যা আপনার চুলকে আরোও উন্নত করতে সাহায্য করবে। সেইসঙ্গে ত্বককেও আরোও সুন্দর করবে।

  • হাই ব্লাড পেসার

বন্ধ্যাত্ব প্রতিরোধ করতেও সজনে ডাটা জুড়ি মেলা ভার। যারা হাই ব্লাড প্রেসারের রোগী রয়েছেন তারাও কিন্তু রোজ সজনে ডাটা খেতে পারেন।

  • আলসার রোগের ঝুঁকি কমাবে

টিউমার বা আলসারের মতন রোগের হাত থেকে মুক্তি দিতে পারে একটি সজনে ডাটা। দৃষ্টিশক্তি বাড়াতে ও রেটিনাকে সুস্থ রাখতে ভরসা রাখতে পারেন সজনে ডাটার ওপর।

Story first published: Friday, March 8, 2024, 17:37 [IST]
X
Desktop Bottom Promotion