চা ছাড়া ঘুম ভাঙে না? হতে পারে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া, সাবধান!

By Bhagysree Sarkar

আমাদের আশেপাশে একটু খুঁজলেই পাওয়া যাবে একাধিক চা প্রেমী মানুষ। বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় বলতে নিঃসন্দেহে আমরা চা-কে বুঝি। একটি গবেষণা অনুযায়ী, জলের পরে বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয় পানীয় হল চা। অত্যাধুনিক যুগে আমাদের দিনই শুরু হয় চা দিয়ে। বলা চলে, চা বেশিরভাগ মানুষের জীবনের একটি অন্যতম অংশ হয়ে উঠেছে।

বাড়িতে হোক বা অফিসে, সকাল হোক বা রাত, চা পান করে যেন একটি অভ্যাসে দাঁড়িয়েছে। এর বেশ কিছু স্বাস্থ্যগুণ আছে। ক্লান্তি দূর থেকে শুরু করে আয়ু বৃদ্ধি করতে সক্ষম জনপ্রিয় এই পানীয়। কিন্তু শুধু উপকারিতা নয়, নিয়মিত চা খেলে এর অনেক কুপ্রভাবও পড়ে আমাদের শরীরে। তাই আপনার উচিত জেনে নেওয়া, ঠিক কোন কোন বিষয় মাথায় রাখে চা খেতে হবে। যা আমাদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ফেলবে না।

tea

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে চা খাওয়া মানুষের শখ হয়ে দাঁড়িয়েছে। তবে চায়ের অপকারিতা ও উপকারিতা উভয় সম্পর্কেই মানুষ জানতে হবে। চায়ের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের মনকে একটু স্বস্তি দেয়। তাই আমরা চায়ের প্রতি বেশি আকৃষ্ট হই। চায়ের নিয়মিত সেবন আমাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। তাই কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যারা দীর্ঘদিন ধরে চা পান করে আসছেন, তাঁদের গ্যাস্ট্রিক সমস্যা, অন্ত্রের সমস্যার মত অন্যান্য রোগ থাকতে পারে।

  • কী কী রোগ হতে পারে

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চা আমাদের অন্ত্রের হজম শক্তিকে দুর্বল করে তোলে। এর মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। যা আমাদের অন্ত্রের একেবারেই ভালো নয়। এটি অন্ত্রে একটি কোটিন তৈরি করে। পরে স্বাস্থ্যকর খাবার, ওষুধ ইত্যাদি খেলেও এর কারণে সেগুলি ঠিকমতো শোষিত হয় না। ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চায়ের প্রতি আসক্ত মানুষেরা গ্যাস্ট্রিক, পেট ও পেট সংক্রান্ত নানান রোগে দীর্ঘদিন ধরে ভোগেন। তাই চা পানের প্রবণতা সীমিত করা উচিত।

আপনি চায়ের পরিবর্তে অন্য কিছু পান করতে পারেন। যেমন- লেবু, আদা, তুলসী পাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গের মতো অন্যান্য উপাদানগুলি জলে ফুটিয়ে পান করতে পারেন। এই প্রাকৃতিক উপাদানগুলি আমাদের মানসিক শক্তি, হজমের জন্য একটি ভাল সমাধান। এগুলি আপনার স্বাস্থ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ফেলবে না, বরং আপনার সুস্বাস্থ্যে অবদান রাখবে।

একান্তই যদি চা খেতে চান তবে মনে রাখবেন, চা বেশিক্ষণ সিদ্ধ করবেন না। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই চা পান করা এড়িয়ে চলুন। তবে খালি পেটে একেবারেই চা পান করবেন না। সঙ্গেই মনে রাখবেন, চা একবার হলে তা আবার গরম করবেন না।

Story first published: Thursday, July 4, 2024, 19:52 [IST]
X
Desktop Bottom Promotion