Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ভুলেও গরমের এই ফলগুলি ফ্রিজে রাখবেন না, কিন্তু কেন, জানেন
তীব্র দাবদাহে নাজেহাল প্রায় সকলেই। এসময়ে যদি ফ্রিজে খাবার না রাখেন তাহলে খাবার নষ্ট হতে পারে। বহুদিন ফ্রিজে ফল, সবজি রাখলে সেগুলি ভালো থাকে। সেই কারণে আমরা সকলেই বাজার থেকে ফল মাছ, মাংস এনে ফ্রিজে রেখে দিই। যাতে পচে না যায়।
তবে গরমকালে এমন অনেক ফল রয়েছে যা কিন্তু একদমই ফ্রিজে রাখবেন না। এতে কিন্তু শরীরের ওপর নানান ক্ষতিকারক প্রভাব পড়বে। কোন কোন ফল ফ্রিজে রাখবেন না, দেখুন।

- পাকা পেঁপে
পাকা পেঁপে ঘরের তাপমাত্রাতেই রাখা ভালো। পাকা পেঁপে একদমই ফ্রিজে রাখবেন না। এতে খাবারের স্বাদ বদলে যায়। ফ্রিজে রেখে যদি পাকা পেঁপে খান তাহলে কিন্তু আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তাই ভুলেও ফ্রিজে এই ফল রাখবেন না।
- আনারস
আনারস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর আপনি যদি আনারস ফ্রিজে রাখেন এর স্বাদ পাবেন না। পাকা আনারসে কিন্তু কমবে মিষ্টির পরিমাণ। তাই আনারস ঘরেই রাখার চেষ্টা করবেন, ফ্রিজে নয়।
- পাকা আম
পাকা আম ফ্রিজে রাখলে তার মিষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর তাছাড়াও ফ্রিজে রাখলে ইথিলিন অক্সাইড গ্যাসের কারণে এই পাকা আম ক্রমশ কালো হতে থাকবে। তাই পাকা আম একদমই ফ্রিজে রাখবেন না।
- পিচ ফল
পিচ ফলের নাম কমবেশি সকলেই শুনেছেন। পিচ ফল ফ্রিজে রাখা একদমই উচিত নয়। দাগ হতে পারে এবং এটি আরোও পেকে যেতে পারে এবং ফ্রিজে গন্ধ ছড়িয়ে পড়তে পারে।
- তরমুজ
গরমকালে সকলেই প্রায় তরমুজ চুটিয়ে খান। কিন্তু তরমুজ ফ্রিজে রাখা একদমই উচিত নয়। আমরা তরমুজ খাই শরীর হাইড্রেট রাখবার জন্য। ফ্রিজে কাটা তরমুজের বিষক্রিয়া হতে পারে। আর এই তরমুজে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। যা স্বাস্থ্যের জন্য খুব খারাপ। তাই ভুলেও ফ্রিজে কাটা তরমুজ রাখবেন না।
- অ্যাভোকাডো
পুষ্টি সম্মত অ্যাভোকাডো খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। এই ফল ফ্রিজে রাখা একদমই উচিত নয়। এটি আরোও শক্ত হয়ে যায়। স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই অ্যাভোকাডো ঘরের তাপমাত্রাতেই রাখার চেষ্টা করবেন।
- কলা
বারোমাসই আমরা সকলে কলা খাই। কলা প্রচুর পরিমাণে শরীরে শক্তি যোগায়। তাছাড়া এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। যা শরীর ভালো রাখতে সাহায্য করে। কলা ফ্রিজে রাখা উচিত নয়। এতে কলার খোসা কালো হয়ে যেতে পারে। এতে কলা আসতে আসতে নষ্ট হয়ে যেতে পারে । এর স্বাদও কিন্তু পালটে যেতে থাকবে, তাই আগেই সাবধান হোন।



Click it and Unblock the Notifications