Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বৃষ্টিতে ভিজে গেলে ভুলেও এই কাজ করবেন না, বাড়তে পারে ছত্রাক সংক্রমণ-একজিমার ঝুঁকি
বর্ষাকাল মানেই হাজারও স্বাস্থ্য সমস্যা। আরামদায়ক এই আবহাওয়ায় বাড়ে নানা স্বাস্থ্য ঝুঁকি। তবে অনেকেই কর্মজীবনে ব্যস্ত। কাজের জন্য বাড়ির বাইরে বের হতেই হয়। এমন অবস্থায় কোনও কোনও দিন বৃষ্টিতে ভিজে যাওয়া খুব সাধারণ ব্যাপার। তবে এটি কিন্তু হতে পারে স্বাস্থ্য সমস্যার সূত্রপাত। ভিজে গিয়ে আবার অনেকেই দীর্ঘক্ষণ ভিজে কাপড় পরে থাকেন। মনে হয়, এই ভিজে জামা হয়ত কয়েক ঘণ্টা পরই শুকিয়ে যাবে আপনে।
কিন্তু আপনি কি জানেন, এতে আপনি কতটা সমস্যায় পড়তে পারেন? বিশেষজ্ঞরা বলছেন, আর্দ্রতার কারণে ভেজা কাপড় শুকাতে বেশি সময় লাগে। যার ফল ছত্রাকের সংক্রমণ। এসব ক্ষেত্রে স্কিন ইনফেকশনের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। কারণ, বৃষ্টি ভেজা কাপড় সঙ্গে আবার ঘাম। এমন পরিস্থিতিতে অবশ্যই ভিজে যাওয়ার পর জামা কাপড় পরিবর্তন করা জরুরি। যাতে ত্বকের সমস্যা এড়ানো যায়।

চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং বাতাস আর্দ্র হয়ে যায়। ফলে মানুষের শরীরের ঘাম শুকাতে দেরি হত। যার ফলে ত্বকের নানান সমস্যার জন্ম। অনেকই দেখবেন, বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা ভিজে কাপড়েই থাকেন। যা একেবারেই অনুচিত। এতে ছত্রাকের সংক্রমণ, ফুসকুড়ি, একজিমা এবং অ্যালার্জির মতো সমস্যা সৃষ্টি হয়। শুধু তাই নয়, বৃষ্টিতে ভিজে ব্রণের সমস্যাতেও ভোগেন অনেকেই। তবে শুধু ত্বক নয়, বৃষ্টিতে ভিজলে আমাদের চুল পড়ার সমস্যাও বেড়ে যায়।
বৃষ্টিতে ভিজলে আমাদের কী করা উচিত-
- বৃষ্টিতে ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড় খুলে পরিষ্কার জল দিয়ে আগে স্নান করুন।
- স্নানের পর ময়েশ্চারাইজার, অ্যান্টিফাঙ্গাল পাউডার বা ক্রিম ব্যবহার করুন।
- ময়েশ্চারাইজার লাগালে ত্বকের আর্দ্রতা বন্ধ হয়ে যাবে। সঙ্গে ছত্রাক সংক্রমণ, অ্যালার্জি এবং একজিমার ঝুঁকি কমবে।
- যারা আগে থেকেই ত্বকের কোনো সমস্যায় ভুগছেন তাদের বৃষ্টিতে ভিজে যাওয়া এড়িয়ে চলাই উচিত। ভিজে গেলে ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করতে ভুলবেন না।
- এছাড়াও এই আবহাওয়ায় প্রচুর জল পান করুন এবং ফল ও শাকসবজি খান।



Click it and Unblock the Notifications