(ছবি) পুষ্টির অভাবে যে রোগগুলি বাসা বাঁধে শরীরে

By Oneindia Bengali Digital Desk

শরীর ঠিক রাখতে ব্যালান্স ডায়েট ও পুষ্টি সঠিক মাত্রায় প্রয়োজন। শরীরকে চালনা করতে সব ধরনের পুষ্টিগুণ আমাদের বিশেষ প্রয়োজনীয়। তা না হলে অপুষ্টিতে ভুগতে হতে পারে। [শরীরের এই অদ্ভুত জায়গাগুলিতেও ক্যানসার হতে পারে]

সারা ভারতে প্রচুর মানুষ অপুষ্টিতে ভোগেন। সঠিক খাদ্যগ্রহণ না করা যেমন এর কারণ তেমন অর্থাভাবে পুষ্টিকর খাবার গ্রহণ করতে না পারাও সমানভাবে দায়ী। আমাদের দেশে লক্ষ লক্ষ শিশু জন্ম থেকে পাঁচ বছরের মধ্য অপুষ্টিতে ভোগে ও মারা যায়। [রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই খাবারগুলি]

সেজন্যই সঠিক পুষ্টি আমাদের সকলের প্রয়োজন। না হলে শরীর ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। আর নানা জটিলতাও তৈরি করে। [পেঁয়াজের ছোঁয়াতেই সারবে এই রোগগুলি!]

নানা ধরনের পুষ্টিকর খাবার যেমন শাক-সবজি, মাছ-মাংস-ডিম, দুধ, নানা ধরনের ডালকে নিজেদের ডায়েট চার্টে রাখতে হবে। তাহলে পুষ্টির মাত্রা ঠিক রাখা যাবে। তবে পুষ্টির অভাব হলে কোন রোগ শরীরে দেখা দিতে পারে তা দেখে নিন একনজরে। [ঠোঁট দেখে জেনে নিন শরীরের ভিতরের গোলমালের খবর]

অবসাদ

অবসাদ

অবসাদ, চুল পড়া, মুখে দাগ-ছোপ ইত্যাদি ভিটামিন বি৭-এর অভাবে হয়ে থাকে। পোলট্রিজাত পণ্য ও ডেয়ারিজাত পণ্য খেলে এই সমস্য়া কমতে পারে।

অস্টিওপরোসিস

অস্টিওপরোসিস

ভিটামিন ডি ও ক্যালশিয়ামের অভাবে অস্টিওপরোসিস রোগ হয়। এটি একরকমের হাড়ের সমস্যা। এতে হাড় দুর্বল হয়ে পড়ে। এছাড়া শিরদাঁড়াতেও সমস্যা হয়। কলা, পালংশাক, দুধ খেলে এর থেকে বাঁচতে পারবেন।

অ্যানিমিয়া

অ্যানিমিয়া

শরীরে আয়রনের অভাব হলে অ্যানিমিয়ার সমস্যা হয়। এর ফলে রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যায়। এর ফলে ক্লান্তি, দুর্বলতা ইত্য়াদির সমস্য়া হয়। আয়রন সমৃদ্ধ খাবার এই সমস্যা দূর করতে পারে।

রাতে কম দেখা

রাতে কম দেখা

ভিটামিন এ-র অভাবে রাতে কম দেখে মানুষ। অনেক সময় দৃষ্টিশক্তি পুরোপুরিভাবে চলে যেতে পারে। গাজর ও সবুজ শাক-সবজি এই রোগ থেকে বাঁচাতে পারে।

Story first published: Tuesday, March 8, 2016, 15:54 [IST]
X
Desktop Bottom Promotion