দিলীপ কুমার ভুগছেন বাইলেটরাল প্লুরাল ইফিউশন-এ, কী এই রোগ? জেনে নিন বিস্তারিত

বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার, রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, দিলীপ কুমার bilateral pleural effusion-এ ভুগছেন। তাই, তাঁকে ICU-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।

Dilip Kumar diagnosed with bilateral pleural effusion, Everything you need to know about the condition

কী এই রোগ? এটি হওয়ার কারণ কী? আসুন জেনে নেওয়া যাক, এই রোগ সম্পর্কে বিস্তারিত।

pleural effusion কী?

pleural effusion কী?

প্লুরাল ইফিউশন হল, ফুসফুসের চারপাশে অস্বাভাবিক পরিমাণে তরল জমে যাওয়া। এমন অনেক রোগ আছে, যার মধ্যে এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে ফুসফুসের চারপাশে যে তরল জমেছে, তা বার করার ব্যবস্থা করা হয়।

প্লুরা হল একটি পাতলা ঝিল্লি, ফুসফুসের আবরণ। প্লুরাল ইফিউশন একটি মেডিকেল অবস্থা, যেখানে ফুসফুসের আবরণের মধ্যেকার স্থানে তরল গড়ে ওঠে।

সাধারণত, প্লুরার স্তরগুলির মধ্যের স্থানটিতে কম পরিমাণে তরল থাকে, যা শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময় ফুসফুসকে নড়াচড়া করতে সাহায্য করে।

এই রোগের সাধারণ লক্ষণ

এই রোগের সাধারণ লক্ষণ

ফুসফুসের বাইরের অংশে তরল জমতে শুরু করলে, শুরুতে কোনও লক্ষণ দেখা দেয় না। লক্ষণগুলি দেখা দিলেও সেগুলি ধীরে ধীরে সামনে আসে।

প্লুরাল স্পেসে অতিরিক্ত তরল জমা হতে থাকলে প্লুরাল ইফিউশনের উপসর্গগুলি দেখা দিতে শুরু করে -

বুকে ব্যথা

শ্বাসকষ্ট

ফুসফুস

কাশি

জ্বরও এই অবস্থায় আসে।

প্লুরাল ইফিউশনের কিছু সাধারণ কারণ

প্লুরাল ইফিউশনের কিছু সাধারণ কারণ

লাং ইনফেকশন, নিউমোনিয়া, টিবি বা ক্যান্সারের কারণে প্লুরাল ইফিউশন হতে পারে। হৃদযন্ত্র বিকল হওয়া, ফুসফুসের শিরা ব্লক বা কিডনির রোগ থাকলেও এই সমস্যায় পড়তে পারেন। এছাড়া, অতিরিক্ত ধূমপান ও মদ্যপানও প্লুরাল ইফিউশনের ঝুঁকি বাড়ায়।

Story first published: Monday, June 7, 2021, 16:35 [IST]
X
Desktop Bottom Promotion