Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বৃষ্টির পরই দিল্লিতে ডেঙ্গির ঝুঁকি বাড়ে, জেনে নিন ডেঙ্গির উপসর্গ ও চিকিৎসা
প্রতিবছর বৃষ্টির পর দিল্লি এনসিআরে ডেঙ্গির ঘটনা ক্রমশ বাড়তে থাকে। চিন্তার বিষয়, এই পরিসংখ্যান আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে এবার হাসপাতালগুলি ইতিমধ্যেই ডেঙ্গি, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে শুরু করেছে। দিল্লির সরকারি হাসপাতালগুলিতে ডেঙ্গির কেসগুলি মোকাবেলা করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত হাসপাতালকে সক্রিয় হতে বলেছে। প্লেটলেট থেকে শুরু করে রক্তের তরল সবকিছুরই পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে হাসপাতালে।
চিকিৎসকরা বলছেন, ইতিমধ্যেই ডেঙ্গির কেস আসতে শুরু করেছে। এমতাবস্থায় হাসপাতালে সব বিভাগের চিকিৎসকদের সঙ্গে আলোচনাসহ ডেঙ্গি সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো পজিটিভ কেস হাসপাতালে আসেনি। তবে এখনও অবধি ডেঙ্গির জন্য আলাদা কোনো ওয়ার্ড করা হয়নি, তবে দ্রুততার সঙ্গে মোকাবিলা করা হবে। কিন্তু আপনি বা আমি কীভাবে বুঝবেন কোন জ্বর ভাইরাল কোনটি ডেঙ্গি। তাহলে চলুন ডেঙ্গির মূল লক্ষণগুলি জেনে নেওয়া যাক-

- প্রচণ্ড জ্বর, প্রায় ১০৪ ডিগ্রি ফারেনহাইট
- প্রচণ্ড মাথার যন্ত্রণা
- বমি বমিভাব
- মাথা ঘোরা
- শরীরে রযাশ বের হওয়া
- চোখের পিছনে ব্যথা
- পেশি ও শরীরের বিভিন্ন গাঁটে গাঁটে যন্ত্রণা
তবে যাদের একবার ডেঙ্গি হয়ে তা সেরে গিয়ে ফের ডেঙ্গি হয়, তাদের সিভিয়ার ডেঙ্গি হওয়ার ঝুঁকি বেশি। অর্থাৎ এক্ষেত্রে মারাত্মক আকার নিতে পারে ডেঙ্গি। এর লক্ষণগুলি যেমন-
- ঘন ঘন বমি
- প্রচণ্ড পেটে ব্যথা
- মাড়ি থেকে রক্ত পড়া
- ক্লান্তি ও অস্থিরভাব
- বমির সঙ্গে রক্ত
- প্রচণ্ড জলতেষ্টা
- দ্রুত শ্বাসপ্রশ্বাস ওঠানামা করা
ডেঙ্গি হলে কী করবেন-
- এই সময় টানা বিশ্রাম দরকার। বিশ্রামই একমাত্র পারে রোগীকে সারিয়ে তুলতে। তাই যত সম্ভব বিশ্রাম নিন।
- মাথা যন্ত্রণা নিয়ন্ত্রণ করতে হলে ব্যথার ওষুধ যেমন অ্যাসেটামিনোফেন বা প্যারাসিটামল খেতে হবে। তবে এই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।
- এই সময় ডিহাইড্রেশন প্রতিরোধ করা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভাইরাস আক্রান্ত রোগীকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে। এতে দ্রুত সুস্থ হবে রোগী।
- এছাড়াও পরিস্থিতি গুরুতর হলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো উচিত।



Click it and Unblock the Notifications