Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Air pollution: বায়ুদূষণে দিল্লি শীর্ষে, সুস্থ থাকতে রোজ ডায়েটে রাখুন এই পানীয়গুলি
Air pollution: শীত (winter) পড়তেই বিশ্বজুড়ে বায়ুদূষণের (air pollution) সমস্যা উঠে আসছে। যার মধ্যে অন্যতম ও ১ নম্বরে এসেছে দিল্লি (Delhi)। দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর (the most polluted city in the world) বলা হয়েছে। ইতিমধ্যেই দিল্লি ও তার আশেপাশের এলাকাগুলি বিষাক্ত বাতাসের কবলে পড়েছে। বলা হচ্ছে, দিল্লির বায়ুর মান শহরের ( air quality in Delhi is dangerous) বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। দূষণের ফলে মানুষের অসুস্থ হওয়ার ঝুঁকি ১০ গুণ বেড়ে গিয়েছে।
চিকিৎসকরা বলছেন, শহরের এমন পরিস্থিতিতে শিশু ও বৃদ্ধরা সহজেই রোগের শিকার হচ্ছে। অবশ্য প্রতিবছর কর্তৃপক্ষ বায়ুদূষণ কমানোর নানা উদ্যোগের কথা জানালেও, বাস্তবে তার কোনও প্রভাবই পড়েনি এই শহরে। দ্রুত ক্রমবর্ধমান দূষণ মানুষের জন্য উদ্বেগ ও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কারণে অনেকেই নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বায়ু দূষণের কারণে সৃষ্ট রোগের (Diseases caused by air pollution) লক্ষণগুলি হল-

ছবি সৌজন্য- pexels
. জ্বর
. মাথাব্যথা
. গলা ব্যথা
. কাশি
. ক্লান্তি
. শ্বাস নিতে অসুবিধা
. চোখ জ্বালা
. এলার্জি
তাই বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের খাদ্যতালিকায় এমন পানীয় অন্তর্ভুক্ত করা উচিত, যা আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করবে। এই পানীয়গুলি বায়ু দূষণের মধ্যেও আপনাকে সুস্থ রাখবে। চলুন জেনে নেওয়া যাক, রইল বিস্তারিত-
বিটরুটের রস
যাদের রক্তস্বল্পতা রয়েছে, তাদের বিটরুট খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এই রস রক্তস্বল্পতা দূর করার সঙ্গে ফুসফুসকেও সুস্থ রাখতে সাহায্য করে। বিটরুট অ্যান্টি-অক্সিডেন্ট এবং নাইট্রেট সমৃদ্ধ। এটি ফুসফুসের কার্যকারিতা এবং অক্সিজেনের মাত্রা উন্নত করতে সাহায্য করে।
গ্রিন টি
ক্যাটেচিন এবং পলিফেনল প্রচুর পরিমাণে পাওয়া যায় গ্রিন টি-তে। এগুলি আমাদের শরীর থেকে ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করতে সাহায্য করে। রোজ এটি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এছাড়াও এটি আমাদের ফুসফুস পরিষ্কার রাখতেও সাহায্য করে। তাই বায়ু দূষণ এড়াতে গ্রিন টি পান করলে উপকারিতা পাবেন।
হলুদ দুধ
দুধ আমাদের সুস্বাস্থ্যের জন্য এমনিই ভালো, একথা সকলেই জানি। তবে এতে হলুদ মিশিয়ে খেলে আরও উপকারিতা পাবেন। হলুদ শরীরের অভ্যন্তরীণ অংশে জমে থাকা বিষাক্ত উপাদান দূর করতে সহায়ক। তাই রাতে ঘুমানোর আগে হলুদের দুধ পান করলে আপনার ফুসফুস শক্তিশালী হবে। সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।
তুলসী জল
তুলসী পাতা অনেক রোগের সাথে লড়াই করতে সক্ষম। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আমাদের শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে। প্রতিদিন সকালে তুলসীর জল পান করলে ফুসফুস পরিষ্কার হয়। তবে এই জল শিশু এবং বৃদ্ধ উভয়ের জন্য নিরাপদ। তাই এটি যেকেউ কেতে পারে।
আমলা রস
আমরা জানি, আমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবেও কাজ করে। আমলার রস খেলে ক্ষতিকারক দূষণ থেকে শরীরকে রক্ষা করা সম্ভব হয়। এটি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।



Click it and Unblock the Notifications