Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dehydration in winter: শুধু গ্রীষ্মে নয়, শীতেও হতে পারে ডিহাইড্রেশন, সময় থাকতে জানুন এর লক্ষণগুলি
Dehydration in winter: শীত, গ্রীষ্ম অথবা বর্ষা, যে কোনও ঋতুতেই হতে পারে ডিহাইড্রেশন (Dehydration)। শীতের শুরু থেকেই ত্বক ও চুলের নানা সমস্যার (Various skin and hair problems) দেখা মিলছে। সঙ্গেই দেখা মিলছে একাধিক স্বাস্থ্য সমস্যারও। যার মধ্যে অন্যতম ডিহাইড্রেশন। অনেকেই শীতকালে ডিহাইড্রেশন (Dehydration in winter) সম্পর্কে অবগত নয়। অনেকের আবার ধারণা ডিহাইড্রেশন শুধু গ্রীষ্মেই হয়। তা কিন্তু একেবারেই নয়। ঠাণ্ডা আবহাওয়ায় কম ঘামের কারণে, আমাদের জল পানের প্রবণতা কমে যায়। আমাদের এই কম জল পানের অভ্যাসেই জলশূন্যতা বা ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, শীতের মরশুমে প্রায়ই অলসতা ঘিরে ধরে আমাদের। যার কারণে আমরা কম পরিশ্রম করতে পছন্দ করি। আর এতে করে ঘামও হয় না, সঙ্গে জল তেষ্টাও কম পায়। ফলে স্বাভাবিকভাবে ডিহাইড্রেশনের সমস্যা জন্মায়। মনে রাখবেন, যদি ডিহাইড্রেশনকে গুরুত্ব সহকারে না নেওয়া হয়, তবে এটি অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। যেমন কিডনি রোগ, হার্টের সমস্যা এবং এমনকি এই সমস্যা আপনার মৃত্যুর কারণও হতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, শীতে ডিহাইড্রেশনের লক্ষণগুলি (Signs of dehydration in winter) সম্বন্ধে-

ছবি সৌজন্য- pexels
ডিহাইড্রেশনের লক্ষণগুলি কী কী?
. শীতে শরীরে জলের অভাবের কারণে মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়।
. এই মরশুমে শরীরে জলের অভাবে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করতে পারে।
. ডিহাইড্রেশনের কারণে মাথাব্যথা হতে পারে।
. ডিহাইড্রেশনের কারণে প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং এর রং গাঢ় হলুদ হয়ে যায়।
. জলের অভাব পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে। এজন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে।
. ডিহাইড্রেশনের কারণে মুখ শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটে।
. শীতে শরীরে জলের অভাবের কারণে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে।
শীতে ডিহাইড্রেশন এড়াবেন কীভাবে?
. শীতকালে সারাদিন প্রচুর জল পান করতে থাকুন। আপনি আপনার সাথে একটি জলের বোতল রাখতে পারেন এবং মাঝে মাঝে জল পান করতে পারেন। এক্ষেত্রে হালকা গরম জলএ খেতে পারেন।
. এই মরশুমে ফল ও সবজি খান। কারণ এতে প্রচুর পরিমাণে জল থাকে। শসা, তরমুজ, কমলা, গাজরের মত ফল ও সবজিকে এক্ষেত্রে বেছে নিন।
. অতিরিক্ত নুন খেলেও শরীরে জলশূন্যতা হতে পারে। তাই নুন কম পরিমাণে খান। এর ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে।
. গরম চা, কফি, স্যুপ ইত্যাদি পান করা আপনার শরীরকে শুধু উষ্ণই রাখবে না বরং আপনাকে হাইড্রেটেড রাখবে। তবে মনে রাখবেন, এতে ন্যূনতম চিনি যোগ করতে হবে।
. স্যুপ এবং দই শুধুমাত্র সুস্বাদু নয়, শরীরকে হাইড্রেটও করে।
. এই ঠাণ্ডায় অ্যালকোহল ও ক্যাফিন পান করা শরীরকে ডিহাইড্রেট করতে পারে।
. এছাড়া আপনার যদি কোনও স্বাস্থ্য সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, তাহলে ডিহাইড্রেশনের ঝুঁকি বেশি। তাই এটা মাথায় রাখতে হবে।



Click it and Unblock the Notifications