Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শাক-সবজি কাটছেন চপিং বোর্ডে, হেঁশেলের সবচেয়ে বেশি বিপজ্জনক সরঞ্জাম বলছে গবেষণা!
আমরা আমাদের রান্নাঘরের জন্য নানা ধরনের সরঞ্জাম ব্যবহার করে থাকি। বিপজ্জনক সরঞ্জামের তালিকায় রয়েছে বঁটি, ছুরি, ভাঙা কাঁচের পাত্র কিংবা গরম কড়াই। তবে আপনি জানলে অবাক হবেন, গবেষণা বলছে রান্নাঘরে সবচেয়ে বেশি বিপজ্জনক সরঞ্জাম হল 'চপিং বোর্ড'।
বর্তমানে আমরা বঁটির ব্যবহার সেইভাবে করি না বললেই চলে। অনেকেই এর বদলে ছুরি, চপিং বোর্ডের ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। তাই এখন বঁটির জায়গা দখল করেছে ছুরি আর চপিং বোর্ড। বাজারে দু' ধরনের চপিং বোর্ড কিনতে পাওয়া যায়, প্লাস্টিক ও কাঠের। কাঠের চপিং বোর্ড যেহেতু পরিষ্কারে সমস্যা হয়, তাই প্রায় মানুষই বেছে নেন প্লাস্টিকের তৈরি চপিং বোর্ড। কিন্তু আপনি কি জানেন এটি আপনাকে স্লো পয়জনিং করছে?

একটি সমীক্ষায় দেখা গিয়েছে, একটি চপিং বোর্ডের কাটা খাবারে প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র চলে যায়। যা মাইক্রোপ্লাস্টিক নামেও পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এগুলি গুরুতর স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে। খাবারে মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ ঢুকে যায়, যা খাদ্যকে দূষিত করে। এদিকে আমরা অজান্তেই এই বোর্ডে কাটা শাকসবজি এবং মাংসকে নিজেদের শরীরে প্রবেশ করতে সাহায্য করছি।
২০২৩ সালে একটি গবেষণায় প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহার করার পর মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ পরীক্ষা করা হয়। পর্যবেক্ষণের পর গবেষকরা জানান, প্লাস্টিক বোর্ডগুলি প্রতিবার বোর্ড ব্যবহার করার সময় ১,১১৪টি মাইক্রোপ্লাস্টিক কণা তৈরি করে, যা ৫ মিমি-এরও কম। এটি থেকে বোঝা যায় যে একটি প্লাস্টিকের চপিং বোর্ডে প্রতি কাটায় ১৫ মিলিগ্রাম মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে। যা বছরে প্রায় ৫০ গ্রাম ওজনের। প্লাস্টিক বোর্ড মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের একটি উল্লেখযোগ্য উৎস। এগুলি ব্যাকটেরিয়ার আবাসস্থল, ও প্রজনন স্থল।
বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোপ্লাস্টিক কিন্তু হাওয়া, বাতাস, জল, এমনকি মাটির সঙ্গেও মিশে রয়েছে। এগুলি আকারে ৫ মিলিমিটারেরও কম। যা রক্তবাহের মধ্যে দিয়ে বাহিত হয়ে হার্টের ধমনীর দেওয়ালে জমা হয়। ফলে হার্টে রক্ত চলাচল ব্যাহত ও স্ট্রোক হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তবে শুধু প্লাস্টিকের চপিং বোর্ড নয়, খাবার প্যাকিং করার বাক্স, বরফ জমানোর ট্রে কিংবা প্লাস্টিকের ব্যাগ থেকেও মাইক্রোপ্লাস্টিক শরীরে মিশতে পারে। তাই সাবধান।



Click it and Unblock the Notifications