Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ধনে পাতা শুধু স্বাদ বাড়াতে নয়, এতে আছে আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতাও!
ধনে পাতা চেনেন না এমন বাঙালি পাওয়া মুশকিল। তবে ধনে পাতা খেতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া আরও মুশকিল। মূলত ধনে নামটি একটি গ্রীক শব্দ "কোরিস" থেকে এসেছে। জানা যায়, এই প্রাচীন ঔষধি প্রায় ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে পরিচিত। এর উৎপত্তি হয় ইতালিতে। বাঙালিদের যেকোনও রান্না যেন এই ধনে পাতা ছাড়া অসম্পূর্ণ। আমাদের ভারতীয় রেসিপিতে ধনে পাতার ব্যবহার ব্যপকভাবে প্রচলিত।
রান্নার স্বাদ যেন দ্বিগুণ বাড়িয়ে তোলে ধনে পাতা। পাশাপাশি সুন্দরভাবে পরিবেশন করতেও এটি ব্যবহার করা হয়। শুধু পাতা নয়, এর শুকনো বীজ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তবে আপনি কি জানেন ধনে পাতা শুধু খাবারের সৌন্দর্য বা স্বাদ বাড়াতেই নয়, এর রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা। ধনে পাতার গুণের শেষ নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ধনে পাতার গুণাগুণ-

- ডায়াবেটিস রোগীদের জন্য-
ধনে পাতায় কিছু এনজাইম আছে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এর উচ্চ ফাইবার সামগ্রী এবং কম গ্লাইসেমিক সূচক ডায়াবেটিস রোগীদের জন্য একটি উপযুক্ত বিকল্প করে তোলে। এর উপকারিতা পাওয়ার অন্যতম সেরা উপায় হল ধনে-মিশ্রিত জল তৈরি করা। আপনার জলের বোতলে কয়েকটি পাতা ভিজিয়ে রাখুন এবং আপনি সারা দিন একটু একটু করে তা খেতে থাকুন।
- হার্টের জন্য-
ধনে পাতা হার্টের স্বাস্থ্যেরও উন্নতি করতে পারে। যেহেতু এটি একটি মূত্রবর্ধক, তাই এটি আমাদের শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয়। ফলে কোলেস্টেরলের মাত্রা কমে। শুধু তাই নয় আপনার খাদ্যতালিকায় ধনে পাতা যোগ করা উচ্চ রক্তচাপ কমাতেও উপকারী হতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, ধনে পাতা হৃদরোগের ঝুঁকিও কমাতে পারে।
- ত্বকের জন্য-
আমরা সকলেই সুস্থ এবং উজ্জ্বল ত্বক চাই। কিন্তু খুব কম মানুষই জানেন, ধনে পাতা আমাদের সুস্থ এবং উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। আপনি যদি আপনার ত্বকের সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে ধনে পাতা আপনার জন্য উপকারী হবে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়-
আপনি কি জানেন, ধনে পাতাও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এই ছোট পাতাগুলি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ক্ষতিকারক সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এগুলির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করে। যা আমাদের প্রায়ই অসুস্থ হওয়া থেকে বিরত রাখে।
- হজমে সাহায্য করে-
আপনার খাদ্যতালিকায় ধনে পাতা অন্তর্ভুক্ত করার আরেকটি সুবিধা হল এটি আপনার পাচনতন্ত্রকে সুস্থ রাখবে। এগুলিতে উপস্থিত ফাইবার স্বাস্থ্যকর হজমে সহায়তা করে। পেটের ফোলাভাব এবং গ্যাসের মতো সমস্যাগুলি প্রতিরোধ করে।



Click it and Unblock the Notifications