Health Tips: রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, সঙ্গে রয়েছে আরও অনেক গুণ, শীতে রোজ বিট খাচ্ছেন তো?

By Bhagysree Sarkar

Health Tips: শীতকালে (Winter) বেশ পরিচিত ও জনপ্রিয় সবজি বিট (Beetroot)। এই মরশুমে আমাদের আশেপাশের বাজারে বিট খুব সহজেই পাওয়া যায়। বিটের মধ্যে রয়েছে প্রচুর গুরুত্বপূর্ণ পুষ্টি উপকরণ, যা বিটকে জনপ্রিয় করে তুলেছে। আপনি স্যালাড, তরকারি বা এর রস বের করেও খেতে পারেন। এতে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আমাদের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে এই বিট।

আজকাল মানুষ তাদের স্বাস্থ্যের প্রতি অনেক সচেতন হয়ে উঠছে। তাই প্রতিনিয়ত খাবারের গুণগত মান ও সঠিক পুষ্টির দিকেও নজর রাখছে। এমন পরিস্থিতিতে অনেকেই তাদের ডায়েটে বিট রাখেন। তাবে আজকাল তো বিট দিয়ে বিভিন্ন ধরনের বাহারি রেসিপিও তৈরি হয়। কেন বিট বা বিট ভাজা খাওয়া (Health benefits of Beetroots) আপনার জন্য উপকারী, তারই একটি তালিকা নিয়ে আলোচনা করা হল নিম্নে।

Beetroot
  • রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে

ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেক রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। শীতে বিট খেলে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এজন্য বেছে নিতে পারেন বিট ভাজা।

  • রক্তচাপে উপকারী

ভাজা বিট খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। বিটে নাইট্রেট ভালো পরিমাণে পাওয়া যায়, যা রক্তচাপ কমাতে সক্ষম।

  • ওজন কমানো

যদি আপনিও ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছেন, তাহলে ভাজা বিট খাওয়া আপনার এই সমস্যা মেটাতে সাহায্য করবে। বিটে ক্যালোরির পরিমাণ কম থাকে, যার কারণে আপনার ওজন বাড়ে না।

  • ডায়াবেটিসে উপকারী

বর্তমানে ডায়াবেটিসের সমস্যা সাধারণ হয়ে উঠছে। এমনকি অল্পবয়সীরাও এর শিকার হচ্ছে। ডায়াবেটিস রোগীদের তাদের খাবার ও পানীয়ের প্রতি ভালোভাবে খেয়াল রাখা জরুরি। যাতে তাদের রক্তে শর্করার মাত্রা না বাড়ে। যাদের এই সমস্যা আছে তারা তাদের খাদ্যতালিকায় বিট অন্তর্ভুক্ত করতে পারেন। এতে উপকার পাবেন।

  • ভালো হজমশক্তি

বিটে ফাইবারও থাকে, যা আমাদের হজমের জন্য ভালো বলে মনে করা হয়। এর ব্যবহার পেটের সমস্যা যেমন গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।

Story first published: Friday, January 17, 2025, 17:44 [IST]
X
Desktop Bottom Promotion