Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Conjunctivitis: চোখ থেকে অনবরত জল পড়ছে? কনজাঙ্কটিভাইটিস নয় তো? জানুন সেরে ওঠার উপায়
Conjunctivitis Symptoms and Prevention in Bengali: বর্ষাকাল (Monsoon) মানেই রোগ-জীবাণুর সংক্রমণ। বিভিন্ন ব্যাক্টেরিয়া ও ভাইরাসবাহিত অসুখ শরীরে জাঁকিয়ে বসে। এই মরশুমে শুরু হয় কনজাঙ্কটিভাইটিসের হানা। এর মূল কারণ ভাইরাস বা ব্যাক্টেরিয়া হলেও, কোনও কোনও ক্ষেত্রে অ্যালার্জি বা আঘাত পাওয়ার কারণেও কনজাঙ্কটিভাইটিস দেখা দিতে পারে।
কনজাঙ্কটিভাইটিসকে সাধারণত পিঙ্ক আই বা রেড আই বলা হয়। পশ্চিমবঙ্গে আবার এটি 'জয় বাংলা' নামেও পরিচিত। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ এই রোগটিকে হালকা ভাবে নেন। কিন্তু ঠিক মতো চিকিৎসা না হলে দীর্ঘদিন ভোগাতে পারে এই রোগ, পাশাপাশি কর্নিয়ারও ক্ষতি হতে পারে। তাই সমস্যার শুরুতেই সাবধান হওয়া প্রয়োজন।

কী কী লক্ষণ দেখে বুঝবেন?
চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা, চুলকানি, ব্যথা, চোখ খচখচ করা, জল পড়া, আলোয় তাকাতে কষ্ট হওয়া, ইত্যাদি কনজাঙ্কটিভাইটিসের খুব সাধারণ লক্ষণ। অনেক ক্ষেত্রে আবার চোখের পাতা আঠার মতো জুড়ে যায়, চোখে ময়লার আস্তরণ পড়তেও দেখা যায়। এই সব লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
রোগমুক্ত থাকার উপায়
কনজাঙ্কটিভাইটিসকে আটকানোর কোনও ওষুধ কিংবা ভ্যাকসিন নেই। তাই সাবধানতাই একমাত্র পথ। দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চললে এই রোগের ঝুঁকি খানিকটা এড়ানো যায়। তবে একেবারেই যে এই রোগ হবে না, তা বলা যায় না।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
কনজাঙ্কটিভাইটিস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। বার বার হাত ধোওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এই রোগের ঝুঁকি খানিকটা এড়ানো যায়। বিশেষ করে খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে অবশ্যই সাবান-জলে হাত ধোওয়া উচিত।
চারপাশ পরিষ্কার রাখুন
ধুলোবালি, অ্যালার্জেনের কারণে চোখে কনজাঙ্কটিভাইটিস হতে পারে। তাই আপনার চারপাশটা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ঘর-বাড়ি, কাজের জায়গায় নিয়মিত ধুলো-ময়লা পরিষ্কার করুন।
ব্যক্তিগত জিনিস শেয়ার করবেন না
এ রোগ ছোঁয়াচে তাই একটু সাবধানতা অবলম্বন করুন। অন্য কারও তোয়ালে, রুমাল, বালিশ, বিছানা, আই মেকআপ, কন্ট্যাক্ট লেন্স ইত্যাদি ব্যবহার বন্ধ রাখতে হবে। নিজের এই সব জিনিসও অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।
ভিড় জায়গা এড়িয়ে চলুন
জনাকীর্ণ স্থান অথবা যেখানে প্রচুর মানুষের ভিড়, সেই সব জায়গা বর্ষাকালে কনজাঙ্কটিভাইটিস-সহ বহু সংক্রামক রোগের প্রজনন ক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই সংক্রমণ থেকে বাঁচতে জনবহুল এলাকা থেকে দূরে থাকুন।
স্বাস্থ্যকর খাবার খান
পর্যাপ্ত জল খাওয়া এ রোগ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। এ ছাড়া রোজের ডায়েটে খনিজ ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য রাখুন। বিশেষ করে ভিটামিন এ চোখের জন্য খুব উপকারী। টাটকা সবুজ শাকসবজি, গাজর, সাইট্রাস ফল এবং অন্যান্য পুষ্টিসমৃদ্ধ খাবার বেশি করে খান।
বৃষ্টির সময় বাইরে বেরোবেন না
ভারী বৃষ্টির সময় বাড়ির ভিতরে থাকার চেষ্টা করুন। বাড়ির বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করতে হবে। এ ছাড়া, সাঁতার কাটার সময় চোখে চশমা ব্যবহার করুন।
কনজাঙ্কটিভাইটিস হলে কী করবেন?
এই অসুখটিকে তাচ্ছিল্য করলেই বাড়বে সমস্যা। তাই সমস্যার একেবারে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিন। বাড়িতেও চোখের বিশেষ যত্ন নিন।
গরম সেঁক
কনজাঙ্কটিভাইটিস হলে চোখ বন্ধ করে উষ্ণ সেঁক দিতে পারেন। এতে জ্বালা, যন্ত্রণা, চুলকানি অনেকটাই উপশম হয়। একটি পরিষ্কার কাপড় হালকা গরম জলে ভিজিয়ে জলটা নিংড়ে নিন। কয়েক মিনিট এই ভেজা কাপড়টি চোখের উপর আলতোভাবে লাগিয়ে রাখুন।
এ ছাড়া, ঈষদুষ্ণ জলে এক চিমটে নুন দিয়ে তাতে তুলো ভিজিয়ে চোখ পরিষ্কার করতে পারেন। তুলো চোখের উপর রেখে গরম ভাপও নিতে পারেন। এতে আরাম পাওয়া যায়।
চোখে হাত দেবেন না
চোখ ঘষা বা স্পর্শ করা এড়িয়ে চলুন, কারণ এতে চোখে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। বিশেষ করে যিনি কনজাঙ্কটিভাইটিসে ভুগছেন, তিনি মোটেও চোখে হাত দেবেন না। এতে চোখের অবস্থার অবনতি হতে পারে এবং সংক্রমণ আপনার মুখের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
কন্ট্যাক্ট লেন্স পরবেন না
চোখ পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত কন্ট্যাক্ট লেন্স পরবেন না। কারণ লেন্সে ব্যাকটেরিয়া আটকে থাকতে পারে। ফলে চোখের সমস্যা আরও বাড়বে।
চোখে জলের ঝাপটা দিন
কনজাঙ্কটিভাইটিস হলে চোখে বারবার ঠান্ডা জলের ঝাপটা দিতে হবে। বিশেষ করে সারাদিনের পর বাড়ি ফিরে অবশ্যই এই কাজটি করতে হবে।
চিকিৎসকের পরামর্শ নিন
চোখে কনজাঙ্কটিভাইটিসের কোনও লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। চোখের সংক্রমণ সারাতে তাঁরা চোখের ড্রপ বা মলম দিতে পারেন।



Click it and Unblock the Notifications

