Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Cooking oil: রান্নায় এই তেলগুলির ব্যবহারে বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, শরীরে গেলেই বিষ
Cooking oil: আমাদের হেঁশেলে উপস্থিত প্রতিটা জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। মশলা থেকে শুরু করে শস্য প্রতিটিই আমাদের স্বাস্থ্য উপকারিতা দেয়। কিন্তু আপনি কি জানেন, স্বাস্থ্য উপকারিতা দেওয়ার সঙ্গেই কিছু উপাদান আবার আমাদের শরীরে জন্ম দেয় মারণ রোগ ক্যানসারের। যার মধ্যে একটি হল রান্নায় ব্যবহার করে তেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।
ক্যানসার একটি প্রাণঘাতী রোগ। বিশেষেজ্ঞরা বলছেন, ক্যানসারের লক্ষণগুলি প্রাথমিকভাবে সনাক্ত করা গেলে সঠিক সময়ে চিকিৎসা করা যেতে পারে। তবে দেরিতে এই রোগ ধরা পড়লে অনেক ক্ষেত্রে মৃত্যুও হতে দেখা গিয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, আমাদের রান্নাঘরে উপস্থিত রান্নার তেল ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে। বলা হচ্ছে, রান্নায় ব্যবহৃত কিছু তেল, বিশেষ করে বীজের তেল ক্যানসারের মত রোগকে (Cooking Oil Causes Colon Cancer) বাড়িয়ে তুলছে।

এই তেলের তালিকায় রয়েছে সূর্যমুখী, আঙ্গুরের বীজ, ক্যানোলা এবং ভুট্টার তেল। এসব তেলের কারণে ক্যানসারের ঝুঁকি (Cooking Oil Health Risks) ক্রমাগত বাড়ছে। এই গবেষণাটি ৮০ জন কোলন ক্যানসার রোগীর উপর করা হয়েছিল। গবেষকরা জানান, রোগীদের মধ্যে বায়োঅ্যাকটিভ লিপিডের উচ্চ মাত্রা পাওয়া গিয়েছে। এগুলি বীজ তেলের ভাঙ্গন দ্বারা গঠিত হয়। অন্যদিকে ৩০ থেকে ৮৫ বছর বয়সী এই রোগীদের ৮১ টি ক্যানসার টিউমার নমুনা পরীক্ষা করা হয়েছিল।
সেই গবেষণায় দেখা গিয়েছে, ক্যানসারের টিউমারে উচ্চ পরিমাণে লিপিড পাওয়া যায় বীজের তেলের কারণে। পুরনো গবেষণা ইতিমধ্যেই প্রকাশ করেছে, বীজের তেল শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। তবে নতুন গবেষণায় দেখা গিয়েছে, বীজের তেলের ভাঙ্গনের ফলে গঠিত বায়োঅ্যাকটিভ লিপিডগুলি কেবল কোলন ক্যানসারের বৃদ্ধিকে ত্বরান্বিত করে না, শরীরকে টিউমারের সাথে লড়াই করতেও বাধা দেয়।
গবেষকরা বলছেন, বীজের তেলে উপস্থিত ওমেগা-৬ এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলি ডায়াবেটিস এবং হৃদরোগের সাথে যুক্ত হতে পারে। আপনি যদি রান্নায় অতিরিক্ত বীজের তেল ব্যবহার করেন, তবে এটি অবশ্যই দীর্ঘস্থায়ী প্রদাহ হতে পারে। এই কারণে ক্যানসারের ঝুঁকি বেশি দেখা গিয়েছে। তাই সমস্যা থেকে বাঁচতে কিছু সতর্কতা অবলম্বন করুন।
মনে রাখবেন, বীজের তেলের অতিরিক্ত ব্যবহার ক্যানসার, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে আপনি দেশি ঘি, নারকেল তেল বা অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর বিকল্পগুলি বেছে নিতে পারেন। এগুলো আপনাকে ফিট রাখতে সাহায্য করবে। সঙ্গে মারণ রোগের হাত থেকেও রক্ষা করবে।



Click it and Unblock the Notifications