Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ভারতে ইতিমধ্যেই হানা দিয়েছে কলেরা, লক্ষণ ও কী করনীয় জানুন
বর্ষাকাল মানেই নানান রকম রোগের প্রকোপ। ভারতে বর্ষা এলেই বাড়ে কলেরার মতো রোগের আশঙ্কা। ইতিমধ্যেই কেরালা এবং গুজরাটে হানা দিয়েছে কলেরা। গুজরাট থেকে দুটি কেস সনাক্ত করা হয়েছে। সঙ্গেই ২ কিলোমিটারের একটি এলাকাকে কলেরা-আক্রান্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। সূত্র অনুসারে, শুধু গুজরাটেই নয়, একই সপ্তাহে কলেরার ঘটনা রিপোর্ট করা হয়েছে কেরালাতেও। সম্প্রতি দুই জায়গাতেই প্রায় ২২ জনের এই রোগের লক্ষণগুলি দেখা গিয়েছে। কর্মকর্তারা সন্দেহ করছেন, এই ২২ জনেরও কলেরা থাকতে পারে।
কলেরা, একটি তীব্র ডায়রিয়ার সংক্রমণ। যা জল ও খাদ্য দূষণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কলেরার তাৎক্ষণিক এবং সবচেয়ে লক্ষণীয় লক্ষণগুলি হল তীব্র ডায়রিয়া, বমি এবং জলশূন্যতা। যদি এটি চিকিৎসা না করা হয়, তবে এটি মারাত্মক হতে পারে। সময়মত রোগ নির্ণয় এবং চিকিৎসা মূল চাবিকাঠি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বর্ষার দিনগুলিতে কলেরা থেকে সুরক্ষিত রাখবেন নিজেকে।

বিশেষজ্ঞদের মতে, কলেরা থেকে দূরে থাকতে চাইলে বিশুদ্ধ জল খাওয়া আবশ্যিক। তাই এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জল ফুটিয়ে খাওয়াই বাঞ্ছনীয়। সঙ্গেই মনে রাখবেন, বাইরের খাবার, কাটা ফল বা দুগ্ধজাত পদার্থ বাইরে খাওয়া এড়িয়ে চলতে হবে। বর্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ নজর রাখা জরুরি। এই রোগের লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিন। সঙ্গে খেতে হবে পর্যাপ্ত জল এবং 'ওআরএস'। প্রয়োজন মতো অ্যান্টি-বায়োটিক ওষুধ ও চিকিৎসকের দেওয়া অন্যান্য ওষুধ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর তথ্য অনুযায়ী, এই রোগে ব্র জ্বর, তীব্র জলশূন্যতা, ওজন কমে যাওয়া, মাথা ঘোরা, বমি বমিভাব, হজমের সমস্যার মত বিভিন্ন উপসর্গ দেখা যায়। একবার এই ব্যাক্টেরিয়া শরীরে প্রবেশ করলে উপসর্গ দেখা দিতে সময় লাগে মাত্র ১২ ঘণ্টা থেকে ৫ দিনের মত। সময় মতো চিকিৎসা না হলে, রোগীর মৃত্যুও হতে পারে। তাই এই বর্ষায় আপনাকে অবশ্যই স্বাস্থ্যের কথা ভেবে সতর্ক থাকতে হবে।
প্রসঙ্গত, গুজরাটে এই রোগের সংক্রমণের পিছনে বাইরে থেকে আনা দূষিত জল হতে পারে। কর্পোরেশন অতিরিক্ত সতর্কতার জন্য ৪ সেপ্টেম্বর পর্যন্ত বরফের তৈরি সমস্ত খাদ্য সামগ্রীর উৎপাদন নিষিদ্ধ করেছে। সঙ্গেই আধিকারিকরা জানিয়েছেন, এই রোগ সাধারণত জল থেকে ছড়িয়ে থাকতে পারে।



Click it and Unblock the Notifications