Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চিয়া বীজ না কি ফ্ল্যাক্সসিড, শরীর সুস্থ রাখতে কোন বীজ খাবেন?
Chia Seeds Vs. Flax seeds: শরীরকে ফিট রাখার জন্য কত কিছুই না করা হয়। হাঁটাহাটি, যোগব্যায়াম, শারীরিক কসরত আরও কত কী! তবে এগুলোর পাশাপাশি সঠিক খাওয়াদাওয়াটাও ভীষণ জরুরি। সুস্থ সবল থাকতে অনেকেই ইদানীং রোজের খাবারে যোগ করছেন নানা প্রকার বীজ। ভিটামিন ও খনিজ পদার্থের মতো পুষ্টিগুণে ভরপুর বীজগুলি। ওজন কমানো থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, বীজের সুফল কিন্তু কম নয়।
কেউ খান চিয়া বীজ, আবার কেউ কেউ ভরসা রাখেন ফ্ল্যাক্সসিডে। শরীরের বাড়তি মেদ ঝরানো থেকে পেটের গোলমাল সামাল দেওয়া - সবই করতে পারে এই সব বীজ। আয়রন, ক্যালশিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং ফসফরাস - প্রায় একই রকম খনিজে সমৃদ্ধ চিয়া এবং ফ্ল্যাক্সসিড। তাই অনেকেই বুঝতে পারেন না কোন বীজ খেলে সর্বাধিক উপকারিতা মিলবে।

চিয়া বীজের উপকারিতা
চিয়া বীজের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, বিভিন্ন ভিটামিন এবং খনিজ। এ ছাড়া এই বীজের মধ্যে ফাইবারও থাকে প্রচুর পরিমাণে। তাই একে পুষ্টির পাওয়ার হাউস বলা যায়।
নিয়মিত চিয়া বীজ খেলে হজমশক্তি বাড়ে, ওজন কমে, হার্ট ভালো থাকে, হাড় মজবুত হয় এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। এখন বিভিন্ন খাবারে ব্যবহার করা হচ্ছে এই বীজ। পুডিং, স্মুদি, জুস, স্যালাডের সঙ্গেও চিয়া বীজ খান অনেকে।
ফ্ল্যাক্সসিডের উপকারিতা
চিয়ার মতো ফ্ল্যাক্সসিডের মধ্যেও রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং প্রোটিন। এই বীজের মধ্যে থাকা ফাইবার পেট অনেক ক্ষণ ভর্তি রাখে। আর পেট ভরা থাকলে বাইরের ভুলভাল খাবার খাওয়ার ইচ্ছাও কমে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়াও, এই সুপারফুড রক্তচাপ এবং কোলেস্টেরল কমায়। ফলে হার্ট সুস্থ থাকে। এমনকি ক্যানসারের ঝুঁকিও কমে এই বীজে।
* চিয়া বীজ এবং ফ্ল্যাক্সসিড উভয়ই অত্যন্ত পুষ্টিকর। এদের উপকারিতাও অনেকটাই এক। এই দুই ধরনের বীজই হার্ট সুস্থ রাখে, রক্তে শর্করার মাত্রা কমায় এবং হজমশক্তি বাড়িয়ে তোলে। তাই রোজের খাদ্যতালিকায় এর মধ্যে কোনও একটা বীজ রাখা যেতেই পারে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications