New Year 2025: বছরজুড়ে সুস্থ থাকতে অবশ্যই মেনে চলতে হবে এই স্বাস্থ্য টিপসগুলি, দেখুন

By Bhagysree Sarkar

New Year 2025: বাঙালিদের নববর্ষ এপ্রিল মাসে হলেও জানুয়ারি মাস থেকে একটি গোটা বছর শুরু হয়। তাই এই দিনটি নিউ ইয়ার (New Year 2025) হিসাবে স্পেশাল সবার কাছে। নববর্ষ উপলক্ষে আমরা সবাই কিছু সংকল্প বা রেজোলিউশন (Health Resolution) গ্রহণ করি। বদঅভ্যাস ও খারাপ জিনিসকে পিছনে ফেলে নতুন ও ভালোর দিকে এগিয়ে যাই আমরা। এমন পরিস্থিতিতে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া আপনার রেজোলিউশনের শীর্ষে থাকা উচিত।

তাই নতুন বছরের শুরুতেই স্বাস্থ্য নিয়ে রেজোলিউশন নিন। আজ আমরা আপনাকে এমন কিছু টিপস (Lifestyle Improvement Tips) বলবো, যা আপনাকে এই বছর সুস্থ থাকতে সাহায্য করবে। শুধু তাই নয়, এরসঙ্গে আপনার জীবনযাত্রার উন্নতি করে, আপনি এই বছরের প্রথম দিন থেকেই আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারেন।

New Year 2025

ছবি সৌজন্য- pexels

  • ১. নিয়মিত ব্যায়াম

দৈনন্দিন রুটিনে শারীরিক ক্রিয়াকলাপ অন্তর্ভূক্ত করুন। অল্প হাঁটাহাঁটি, সিঁড়ি বেয়ে ওঠার মত যোগব্যায়াম করুন। পাশাপাশি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করুন। যেমন দৌড়ানো, সাঁতার কাটা বা সাইকেল চালানো ইত্যাদি। তবে ক্রিয়াকলাপকে মজাদার করতে বন্ধুদের সাথে ব্যায়াম করুন।

  • ২. পুষ্টিকর খাবার

সুস্বাস্থ্যের চাবিকাঠি হল সুষম খাদ্য। তাই আপনার প্লেটে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি অন্তর্ভুক্ত করুন। ফল, শাকসবজি, শস্য, ডাল এবং দুগ্ধজাত দ্রব্য। সঙ্গে প্যাকেটজাত এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। এগুলিতে প্রচুর পরিমাণে চিনি, নুন এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে। সারাদিন প্রচুর জল পান করুন। এটি আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে এবং অনেক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।

  • ৩. খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন

ধূমপান এবং অ্যালকোহল সেবনের মত খারাপ অভ্যাসগুলি অবিলম্বে ত্যাগ করুন। সীমিত পরিমাণে ক্যাফেইন পান করুন, যেমন দিনে মাত্র এক বা দুই কাপ কফি। এর বেশি ক্ষতিকর প্রমাণ হবে। তাই সতর্ক হন।

  • ৪. স্বাস্থ্য পরীক্ষা

মনে রাখবেন, যেকোনো রোগের প্রাথমিক সনাক্তকরণের জন্য নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। সঠিক সময়ে রোগ ধরা পড়লে চিকিৎসা সম্ভব।

  • ৫. পর্যাপ্ত ঘুম

আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একই সময়ে ঘুমানোর এবং জেগে ওঠার চেষ্টা করুন। সঙ্গে ঘুমানোর আগে মোবাইল ফোন, ল্যাপটপ ব্যবহার বা টিভি দেখা এড়িয়ে চলুন। এতে ঘুমের সমস্যা হতে পারে।

  • ৬. ইতিবাচক চিন্তাভাবনা

আপনার ত্রুটিগুলিকে উন্নত করুন, কিন্তু আপনার শক্তিতে ফোকাস করতে ভুলবেন না। সঙ্গে নেতিবাচক চিন্তা দূর করুন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখার চেষ্টা করুন।

৭. এছাড়াও ধ্যান এবং যোগব্যায়াম করুন। এগুলি চাপ কমাতে এবং মানসিক শান্তি আনতে সাহায্য করে। আপনার শখের কাজের জন্য সময় দিন। সোশ্যাল মিডিয়া ভুলে বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান।

Story first published: Wednesday, January 1, 2025, 13:07 [IST]
X
Desktop Bottom Promotion