সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবাক করা সিমেন্টের রসুন! কীভাবে চিনবেন আসল ও নকল শাক-সবজি?

By Bhagysree Sarkar

এ যেন এক অবাক করা কাণ্ড! সম্প্রতি মহারাষ্ট্রের আকোলা জেলায় এক মহিলা ফেরিওয়ালার কাছ থেকে রসুন কিনেছিলেন। বাড়িতে নিয়ে এসে রসুনের খোসা ছাড়ানোর চেষ্টা করলে তিনি দেখলেন তা থেকে কোনো কোয়া বেরই হচ্ছে না। এরপর ছুরি দিয়ে রসুন কাটার চেষ্টা করলেও তা কাটেনি। এরপর সন্দেহ হওয়ায়, ভালোভাবে পর্যবেক্ষন করলে দেখা যায় রসুনের ভেতরে সিমেন্টের বল রয়েছে।

আসলে এটিকে বাস্তব দেখানোর জন্য, রসুনের কোয়া যেগুলি সিমেন্টের বানানো তা সম্পূর্ণই আঁকা হয়েছিল। বাইরে থেকে দেখলে হুবহু আসল রসুনের মতো দেখতে। অথচ আপনি চিনতেই পারবেন না! এমন কেস এই প্রথম নয়। খাদ্যদ্রব্যে ভেজালের খবর নতুন করে আর অবাক করে না।

garlic

এর আগেও বারবার সবুজ শাকসবজি ও ফলমূলে কৃত্রিম রং মেশানোর ঘটনা সামনে এসেছে। তাই এই সমস্যা থেকে কীভাবে আপনি বাঁচতে পারেন, কীভাবে সঠিক ফল ও সবজি কিনতে পারবেন, তারজন্য বিশেষ কিছু বিষয় আমাদের মাথায় রাখা জরুরি। আজ তা নিয়েই আলোচনা করা হবে।

  • আসল রসুন কীভাবে চিনবেন?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আসল রসুনে অনিয়মিত আকারের কোয়া থাকে। পাশাপাশি এর বাইরের পৃষ্ঠ কাগজের মতো পাতলা, যা সহজেই খোসা ছাড়ে। তবে নকল রসুনের সমান এবং অত্যন্ত মসৃণ কোয়া দেখা যায়। তাদের খোসা ছাড়ানো খুবই কঠিন। এছাড়াও, আসল রসুনের গন্ধ তীব্র, যেখানে নকল রসুনের কোনও গন্ধ নেই।

  • এখন প্রশ্ন আসতেই পারে তাহলে সবুজ শাকসবজি ও ফলমূলে কী ধরনের ভেজাল করা হয়?

বিশেষজ্ঞরা বলছেন, সবুজ শাকসবজি ও ফলমূলে ভেজালের মানে এই নয় যে সেগুলো প্লাস্টিকের তৈরি বা কোনও ল্যাবে। ভেজাল মানে এগুলিকে অত্যন্ত উজ্জ্বল করতে রং যোগ করা। যেমন-

কীটনাশক: লাউ, শসা, কুমড়োর মতো সবজি দ্রুত বাড়তে তাদের মধ্যে নিষিদ্ধ অক্সিটোসিন ইনজেকশন দেওয়া হয়, যাতে এগুলি দ্রুত বৃদ্ধি পায়। এছাড়াও কীটনাশক স্প্রে করলেও সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

কৃত্রিম রং: কৃত্রিম রং সবজি এবং ফল উজ্জ্বল করতে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ফল ও সবজিতে লাল ও সবুজ রং সবচেয়ে বেশি ভেজাল। সবুজ রঙের জন্য ওরামিন রাসায়নিক এবং লাল রঙের জন্য রোডামিন বি রাসায়নিক ব্যবহার করা হয়। এতে ফল এবং সবজিকে একেবারে টাটকা দেখায়।

এসব ভেজাল ফল ও সবজি খেলে আমাদের স্বাস্থ্যের একাধিক সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এসব অস্বাস্থ্যকর ভেজাল খাবার আমাদের শরীরে ক্যান্সার, স্নায়বিক ব্যাধি এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই সতর্ক হতে হবে।

  • তাহলে ফল বা সবুজ শাকসবজি ভেজাল কি না তা কীভাবে বুঝবেন?

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) আমাদের সুবিধার্থে সবুজ সবজিতে ম্যালাকাইট গ্রিন দেওয়া ভেজাল শনাক্ত করার জন্য একটি উপায় বের করেছে। তাদের দেওয়া বিশেষ পদক্ষেপগুলির সাহায্যে আমরা স্পষ্টভাবে পার্থক্য করতে পারি। যা হল-

  • প্রথমে তরল প্যারাফিনে এক টুকরো তুলো ডুবিয়ে দিন।
  • এবার একটি ঢ্যাঁড়শ নিন। এটির একটি ছোট অংশে ঘষে বা ডুবিয়ে পরীক্ষা করুন।
  • যদি দেখেন তুলো সবুজ না হয়, তাহলে বুঝবেন ঢ্যাঁড়শে কোনোরকম ভেজাল নেই।
  • কিন্তু যদি এটি সবুজ হয়ে যায়, তবে বুঝবেন ঢ্যাঁড়শে ভেজাল আছে।

Story first published: Sunday, August 25, 2024, 12:35 [IST]
X
Desktop Bottom Promotion