Cake Side Effects: আপনিও কি কেক লাভার? সাবধান! রেড ভেলভেট সহ ১২টি কেক খেলে হতে পারে ক্যানসার

By Bhagysree Sarkar

Cake Side Effects: কেক খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। জন্মদিন (birthday) হোক, বা বার্ষিকী অথবা আমাদের জীবনের যেকোনো খুশির উপলক্ষ্যতেই কেক কেটে তা উদযাপন করে থাকি। আবার মিষ্টি খাওয়ার শৌখিন মানুষেরা প্রায়শই কেক বা পেস্ট্রি (Cake or pastry) খায়।

বর্তমানে বাজারে অনেক ধরণের কেক পাওয়া যায়, যা আমরা আমাদের পছন্দ অনুসারে খেতে পছন্দ করে। রেড ভেলভেট (Red Velvet) এবং ব্ল্যাক ফরেস্ট (Black Forest) এই দুই ধরণের কেক, অনেক মানুষই খুব পছন্দের সাথে খায়। তবে সম্প্রতি এই নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বেরিয়ে এসেছে।

cotton candy

উল্লেখ্য, কর্ণাটকের (Karnataka) বিভিন্ন বেকারিতে বিক্রি হওয়া ১২টি কেকের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী ক্ষতিকারক এজেন্ট (Harmful agents that cause cancer) পাওয়া গিয়েছে। এই চমকপ্রদ রিপোর্ট প্রকাশের পর থেকেই কর্ণাটক সরকার এই বিষয়ে সতর্কতা জারি করেছে। কর্ণাটকে খাদ্য নিরাপত্তা নিয়ে কয়েক মাস তদন্তের পর এই সতর্কতা জারি করা হয়েছে। আসুন এই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষা করে কেকের কিছু নমুনায় ক্ষতিকর রাসায়নিক শনাক্ত করা হয়েছে। যা ক্যানসারের কারণ হতে পারে। ইতিমধ্যেই কর্ণাটকে অসুরক্ষিত রাসায়নিক এবং সংযোজন ব্যবহারের বিরুদ্ধে রাজ্য জুড়ে বেকারিদের সতর্ক করেছেন। পরীক্ষা করা ২৩৫টি কেকের নমুনার মধ্যে ১২টিতে আলুরা রেড, সানসেট ইয়েলো এইসিএফ, টারট্রাজিন এবং কারমোইসিন-এর মতো কৃত্রিম রং পাওয়া গিয়েছে। যার সবকটিই নির্ধারিত নিরাপত্তা সীমা অতিক্রম করে।

মূলত, রেড ভেলভেট ও ব্ল্যাক ফরেস্টের মতো কেকে এসব রাসায়নিক পাওয়া যাওয়ার পর উদ্বেগ বেড়েছে। এই রাসায়নিকগুলি ক্যানসার এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। উল্লেখিত রাসায়নিকগুলি অত্যধিক ব্যবহার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এসব খাওয়া এড়িয়ে চলুন।

প্রাণীদের উপর পরিচালিত গবেষণা ইঙ্গিত দিয়েছে, কিছু কৃত্রিম রং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। উচ্চ মাত্রার প্রাণী গবেষণায়, মস্তিষ্কের টিউমার বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এরিথ্রোসিন, একটি বিতর্কিত লাল রঞ্জক, ইঁদুরের থাইরয়েড টিউমারের বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখে। তাই রেড ৪০, ইয়েলো ৫ এবং ইয়েলো ৬-এর মতো রঞ্জকগুলিতে বেনজিডিন, ৪-অ্যামিনোবিফেনাইল এবং ৪-অ্যামিনোঅ্যাজোবেনজিনের মতো কার্সিনোজেনিক অমেধ্য থাকতে পারে। যা বিভিন্ন গবেষণায় ক্যানসার সৃষ্টি করতে দেখা গিয়েছে।

তাই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রাণী গবেষণার ফলাফলগুলি মানুষের ঝুঁকির সাথে সম্পর্কিত নয়। জেনে রাখা ভালো, এর আগে বেঙ্গালুরুতেও স্বাস্থ্য উদ্বেগের কারণে, রোডামাইন-বি-এর মতো কৃত্রিম রঙ ব্যবহারের কারণে কটন ক্যান্ডি এবং "গোবি মাঞ্চুরিয়ান" এর মতো রাস্তার খাবার নিষিদ্ধ করা হয়েছিল।

Story first published: Saturday, October 12, 2024, 17:00 [IST]
X
Desktop Bottom Promotion