Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budget 2022 for Health: মানসিক সমস্যা মোকাবিলায় তৈরি হবে ‘টেলি মেন্টাল হেল্থ সেন্টার’
নির্মলা সীতারামনের চতুর্থ বাজেটে গুরুত্ব পেল মানসিক স্বাস্থ্য, জেনে নিন স্বাস্থ্য বাজেট সম্পর্কে
আজ ১ ফেব্রুয়ারি, ২০২২-২৩ অর্থবর্ষের জন্যে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের চতুর্থ বাজেট। নির্মলা সীতারমনের পেশ করা চতুর্থ বাজেটে গুরুত্ব পেল মানসিক স্বাস্থ্য। করোনা পরিস্থিতিতে প্রচুর মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্যের অবনতি দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে এবার অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। মানসিক স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিতে তৈরি করা হচ্ছে সেন্টার।

ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেম
ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেম-এর জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম চালু হওয়ার কথা ঘোষণা করা হল বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষেই চালু হবে ন্যাশনাল ডিজিটাল হেল্থ ইকোসিস্টেম। এই পরিষেবায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সুবিধা পাওয়া যাবে।
ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ প্রোগ্রাম
করোনা মহামারীর ফলে সব বয়সের মানুষের মধ্যেই মানসিক সমস্যা আরও বেশি দেখা যাচ্ছে। তাই, সেই কথা মাথায় রেখে এবারের বাজেটে ন্যাশনাল টেলি মেন্টাল হেল্থ প্রোগ্রাম-এর ঘোষণা করা হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এর মধ্যে ২৩টি টেলি মেন্টাল হেল্থ সেন্টারের একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে। নিমহানস (NIMHANS) হাসপাতালের সঙ্গে ওই ২৩টি সেন্টারের সংযোগ থাকবে। আর, এই প্রোগ্রামে প্রযুক্তির ক্ষেত্রে সাহায্য করবে বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি।
স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি
মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, ৯৫ শতাংশ উচ্চাকাঙ্ক্ষী জেলা স্বাস্থ্য, পুষ্টি, আর্থিক অন্তর্ভুক্তি এবং মৌলিক পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
২০২২-২৩ এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করে তিনি বলেন, ১১২টি জেলার মধ্যে ৯৫ শতাংশই স্বাস্থ্য, পুষ্টি, আর্থিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অবকাঠামোর মতো মূল সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।



Click it and Unblock the Notifications