Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় বাড়ে রোগ-জ্বালা, সংক্রমণের ঝুঁকি এড়াতে খাদ্যাভ্যাসে আনুন এই পরিবর্তন!
বর্ষাকালে আমাদের চারপাশে মনোরম পরিবেশ। কখনও রোদ তো কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। আর এতেই যখন তখন রোগ-সংক্রমণ ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। তাই আমাদের স্বাস্থ্যের জন্য বর্ষাকাল খুবই বিপজ্জনক। বর্ষাকালে সর্দি, কাশি ও ভাইরাল জ্বর লেগেই থাকে। আর এইসব সমস্যা ছোট থেকে বড় যেকোনও বয়সের মানুষই আক্রান্ত হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সময় আমাদের খাদ্যাভ্যাসের উপর বারবার যত্ন নেওয়ার কথা বলছেন। যদি খাবারে নজর দেওয়া না হয়, তবে যেকোনও সময় পেট সংক্রান্ত মারাত্মক রোগের শিকার হওয়ার আশঙ্কা থাকে। চলুন জেনে নেওয়া যাক, বর্ষায় কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার এড়িয়ে চলা উচিত।

বিশেষজ্ঞদের মতে, এই আবহাওয়ায় হালকা, হজমযোগ্য, টাটকা, গরম খাবার খাওয়া উচিত। যা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে ভূমিকা নেবে। বর্ষাকালে গম, চাল, ভুট্টা, সর্ষে, শসা এবং খিচড়ি খাওয়া উপকারী। মুগ ও বিউলির ডাল খাওয়াও শরীরের জন্য উপকারী। এছাড়াও দুধ, ঘি, মধু ও ভাতও সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে। পেটের রোগ এড়াতে বর্ষাকালে শুকনো আদা ও লেবু খান। এতেও আপনার পেটের সমস্যা মিটবে।
- বর্ষায় যেসব খাবার এড়িয়ে চলবেন-
চিকিৎসকদের মতে, বর্ষায় শরীরে বাত বাড়ে এবং নানান রোগের ঝুঁকি বাড়ে। তাই এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মশলাদার, নোনতা এবং ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন। সবুজ শাক-সবজি যেমন পালং শাক, বাঁধাকপি, মেথি খাবেন না। খেলের খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে। তবে বাসি খাবার এই মরসুমে একেবারেই খাবেন না। এছাড়া অ্যালকোহল, মাংস, মাছ এবং দই খাওয়া উচিত নয়। এই সমস্ত খাবারগুলি পেটের সমস্যা তৈরি করতে পারে এবং হজম প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।
- বর্ষায় যেসব খাবার খাবেন-
চিকিৎসকদের মতে, বর্ষাকালে মানুষের সবসময় জল ফুটিয়ে পান করা উচিত। যাতে জলবাহিত কোনও রোগ আক্রমণ করতে না পারে। সবজির মধ্যে বর্ষাকালে করলা, ঢ্যাড়স, লাউ, টমেটো এবং পুদিনা খাদ্যতালিকায় যোগ করুন। যদি তরকারি না খেতে চান, তবে সব মিশিয়ে একটি সবজির স্যুপও বানিয়ে খেতে পারেন।
এছাড়া মরশুমের ফলের মধ্যে আপেল, কলা, ডালিম, নাশপাতি, ব্ল্যাকবেরি এবং আম খান। এতে উপকার পাবেন। এছাড়াও বর্ষায় গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, জিরে, ধনে, সর্ষে, হিং, পেঁপে, নাশপাতি, বেগুন, ঝোল, করলা, আমলা ও তুলসী খাওয়া উপকারী বলে মনে করা হয়।



Click it and Unblock the Notifications