Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দাঁত ব্রাশ করতে গেলেই মাড়ি থেকে রক্তপাত, আইসক্রিমও দিতে পারে স্বস্তি, কীভাবে জানুন
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা অনেকেরই থাকে। প্রায়শই এই দাঁতের ব্যথা এবং মাড়ি থেকে রক্তপাত আমাদের অনেক কষ্ট দেয়। যারফলে আমরা অনেক বিপাকে পড়ি। অনেক সময় ব্রাশ করার সময় বা কুলকুঁচি করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে। এই সমস্যা যদি আপনার হয়, তাহলে এটি ছোট সমস্যা ভেবে ভুল করবেন না। এটি কিন্তু আপনার কোনও বড় রোগের লক্ষণও হতে পারে। তাই এটিকে অবহেলা করা একেবারেই উচিত হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মাড়ি থেকে রক্ত পড়ার পরেও যদি চিকিৎসা না হয়, তবে মাড়ির প্রদাহের কারণে দাঁতের সাথে মাড়ির সংযোগ বিচ্ছিন্ন, ধীরে ধীরে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও এই সমস্যার কারণে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া রক্তে মিশে যেতে পারে। ফলে আমাদের অন্যতম প্রধান অঙ্গ হার্টকে আক্রমন করতে পারে। শুধু তাই নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে এই সমস্যা ব্লাড সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই সঠিক সময়ে চিকিৎসা না করলে, বিপদ আরও বাড়তে পারে। তবুও কিছু ঘরোয়া উপায়ে আপনি মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে পারেন। আজ এই বিষয়ে বিস্তারিত জেনে নিন-

- লবঙ্গ তেল
দাঁতের সঠিক যত্ন না নেওয়ার কারণে অনেক সমস্যায় পড়তে হয়। তাই নিজের ভালো যত্ন নেওয়া খুবই জরুরি। আপনি যদি ঘন ঘন রক্তপাতের সমস্যায় পড়েন, তাহলে লবঙ্গ তেল ব্যবহার করা উচিত। এতে স্বস্তি পাবেন, ব্যাথাও কমবে।
- লেবুর রস
লেবুর রসের অনেক গুণ। অনেক সময় দেখা যায়, দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়া শুরু হয়। যা অনেক কষ্টের সঙ্গে ব্যাথার কারণও হয়ে দাঁড়ায়। এটি ঠিক করতে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। যা বেশ উপকারী।
- হলুদ
হলুদের গুণাগুণ সম্পর্কে কমবেশি সকলেই জানি। হলুদ খাবার খাওয়ার পর সবসময় দাঁত ব্রাশ করা উচিত। হলুদ খেলে আপনার দাঁতের সমস্যা কখনই হবে না। রক্তপাতের সমস্যা বন্ধ করতে আধা চা চামচ হলুদের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
- আইসক্রিম
ভাবতে অবাক করলেও আইসক্রিম আপনার দাঁতের সমস্যা মেটাতে সক্ষম। আপনার মাড়িতে বরফ লাগালে স্বস্তি পাওয়া যায়। এতে আপনি অনেক ভালো বোধ করবেন। আপনি ব্যথা এবং ফোলা কমাতে এটি ব্যবহার করতে পারেন।
তবে মনে রাখবেন, এই উপায়গুলি শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য। যদি আপনার দাঁতের সমস্যা দিনের পর দিন বাড়তে থাকে, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications