Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Black Fungus : এই মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে মুখের যত্ন নিন, কীভাবে? দেখে নিন টিপস
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। ব্ল্যাক ফাঙ্গাস সাধারণত কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তি, যারা দীর্ঘসময় অক্সিজেন সাপোর্টে রয়েছেন, ডায়াবেটিস রোগী, এমন ব্যক্তিদের মধ্যে দেখা যাচ্ছে।

চিকিৎসকদের মতে, কিছু সহজ ওরাল হাইজিন টিপস অনুসরণ করে চললে এই মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমতে পারে। কারণ বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ কেবলমাত্র মুখের ভেতর ও তার আশেপাশের অঙ্গগুলিতেই দেখা যায়। এই আর্টিকেলে কয়েকটি টিপস দেওয়া হল, যা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমাতে পারে।

ওরাল হাইজিন মেনটেন করুন
কোভিড থেকে ঠিক হওয়ার পরে, স্টেরয়েড এবং অন্যান্য ওষুধ সেবনের ফলে রোগীর মুখে ব্যাকটিরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি হতে পারে। এর ফলে সাইনাস, ফুসফুস এবং মস্তিষ্কেও সমস্যার সৃষ্টি হয়। দিনে কমপক্ষে দুই-তিনবার ব্রাশ করে মুখের যত্ন নেওয়া, আপনাকে ব্যাকটিরিয়া নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে।

মুখ পরিষ্কার রাখুন
কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পরে ওরাল হেল্থের দিকে নজর দেওয়া উচিত, তাহলে রোগের খারাপ প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়। টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার পরে রোগীদের টুথব্রাশ বদলে ফেলার পরামর্শ দেওয়া হয় এবং নিয়মিত মুখ ধোওয়ার কথাও বলা হয়ে থাকে, যাতে পুরানো ব্রাশে থাকা ভাইরাস আবার আক্রমণ না করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস-সহ যেকোনও সংক্রমণ রোধ করতে নিয়মিত মুখ ধোওয়া ও পরিষ্কার রাখতে বলা হয়।

টুথব্রাশ এবং টাং ক্লিনার পরিষ্কার করতে ভুলবেন না
বিশেষজ্ঞদের মতে, কোনও কোভিড সংক্রামিত রোগী বা এর থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির ব্রাশ পরিবারের অন্য সদস্যদের ব্রাশের সাথে রাখা উচিত নয়। এতে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করে, ব্রাশ এবং টাং ক্লিনার ঘন ঘন পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন : white fungus : ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার হোয়াইট ফাঙ্গাসের হানা! কতটা ভয়ঙ্কর এই সংক্রমণ?



Click it and Unblock the Notifications