ব্রাউন বেড এত পুষ্টিকর কেন?

ব্রেড, ফাইবার, ওজন, গম

অনেকেই বলেন শুনেছি, সাধারণ পাঁউরুটির থেকে নাকি ব্রাউন বেড বেশি পুষ্টিকর। আর আজকাল তো সবাই একথা মানেনও। কিন্তু এই যুক্তির মধ্য়ে কতটা বাস্তবের ছোঁয়া আছে, তা কি কেউ জানেন? আসলে ব্রাউন বেড গম দিয়ে বানানো হয়, আর সাধারণ পাঁউরুটি বানাতে প্রয়োজন পরে রিফাইন্ড গ্রেনের। প্রসঙ্গত, রিফাইন্ড গ্রেনে সেই পুষ্টিগুণ থাকে না, যা থাকে হোল গ্রেনে। ব্রাউন ব্রেড যেহেতু হোল গ্রেন দিয়ে বানানো হয়, তাই স্বাভাবিক ভাবেই সাধারণ পাঁউরুটির থেকে ব্রাউন ব্রেড বেশি পুষ্টিকর হয়।

এখানেই শেষ নয়। ব্রাউন ব্রেডের আরও কিছু গুণ আছে, যা শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উপকারিতা ১:

উপকারিতা ১:

ব্রাউন ব্রেডে রয়েছে নিয়াসিন, থিয়ামাইন, রিবোফ্লেভিন, ফোলেট, ভিটামিন- কে, ভিটামিন- ই, প্য়ানটোথেনিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, ম্য়াগনেশিয়াম এবং ফাইবার।

উপকারিতা ২:

উপকারিতা ২:

সাদা পাঁউরুটির তুলনায় ব্রাউন ব্রেডে অনেক কম ক্য়ালরি থাকে। তাই তো ব্রাউন ব্রেড খেলে ওজন বাড়ার আসঙ্কা থাকে না।

উপকারিতা ৩:

উপকারিতা ৩:

ব্রাউন ব্রেডের গ্লাইকেমিক ইনডেক্স খুব কম। ফলে এটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কমে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা।

উপকারিতা ৪:

উপকারিতা ৪:

ব্রাউন ব্রেড হজম করতে যেমন কষ্ট হয় না, তেমনি এতে প্রচুর মাত্রায় ফাইবার থাকার করণে এটি খেলে নানা ধরনের পেটের রোগ হওয়ার সম্ভবনাও কমে।

উপকারিতা ৫:

উপকারিতা ৫:

একাধিক গবেষণা অনুসারে ব্রাউন ব্রেড নানা ভাবে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। শুধু তাই নয়, হোল গ্রেন দিয়ে তৈরি হওয়ার করণে শরীরে বাজে কোলেস্টরলের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ব্রাউন ব্রেড।

উপকারিতা ৬:

উপকারিতা ৬:

একাধিক কেস স্টাডি অনুসারে প্রতিদিন যদি ব্রাউন ব্রেড খাওয়া যায়, তাহলে প্রায় ৪০ শতাংশ ওজন হ্রাস পায়। তাই আপনার কি ওজন কমানোর পরিকল্পনা আছে? তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন হোল গ্রেন দিয়ে বানানো এই পাঁউরুটিটি।

উপকারিতা ৭:

উপকারিতা ৭:

হোল গ্রেন রক্তচাপ কমায়। সেই সঙ্গে ট্রাইগ্লিসারাইড এবং বাজে কোলেস্টরল হ্রাস করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তো ব্রাউন ব্রেড খেলে এই ধরনের নানা রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। শুধু তাই নয়, দাঁতের স্বাস্থ্য় ভালো রাখতেও নানাভাবে সাহায্য় করে ব্রাউন ব্রেড।

তাই সবশেষে বলতেই হয়, বাস্তবিকই ব্রাউন ব্রেড, সাধারণ পাঁউরুটির থেকে সব দিক থেকেই পুষ্টিকর।

Story first published: Thursday, February 16, 2017, 14:36 [IST]
X
Desktop Bottom Promotion