মৌরি ভেজানো জল পানেই ঝরবে মেদ, দূর হবে গ্যাস-অম্বল!

Fennel Water Benefits in Benefits: মুখশুদ্ধি হিসেবে মৌরির কদর বরাবরই বেশি। খাওয়ার পর এক চামচ মৌরি রাখুন মুখে। এতে মুখে দুর্গন্ধও হবে না, হজমও ভালো হবে। শুধু মুখশুদ্ধিই নয়, রান্নার মশলা হিসেবেও মৌরির ব্যবহার করা হয়। আমিষ হোক বা নিরামিষ, রান্নায় মৌরি ব্যবহার করলে খেতে বেশ ভালই লাগে।

নিয়মিত মৌরি খেলে শরীরের উপকার তো হয়ই, সেই সঙ্গে বিভিন্ন অসুখ-বিসুখও দূরে থাকে। পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে মৌরি ভেজানো জল বা মৌরি চা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। জেনে নিন, মৌরি ভেজানো জল দিয়ে দিন শুরু করা কেন স্বাস্থ্যকর।

Fennel Seeds

গ্যাস, অম্বল রোধ করে

খাওয়াদাওয়ার অনিয়ম, ফাস্টফুড বেশি খাওয়া, ঘুম ঠিকমতো না হওয়া - এই সব নানা কারণে বদহজমের সমস্যা হয়ে ওঠে রোজের সঙ্গী। বহু মানুষকেই নিয়মিত হজমের ওষুধ খেতে হয়। তাতেও যে গ্যাস, অম্বল, পেট ফাঁপার সমস্যা পুরোপুরি কাটে, তা কিন্তু নয়। এক্ষেত্রে ঘরোয়া টোটকা হিসেবে মৌরি ব্যবহার করা যায়। মৌরি ভেজানো জল খেলে কিন্তু হজমের গোলযোগ দূরে থাকবে।

মুখের দুর্গন্ধ দূর করে

মৌরি বীজ পাচনে সহায়তা করে। পাশাপাশি মৌরিতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ, যা নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা দূর করে। তা ছাড়া মৌরি বীজের সুগন্ধ মুখের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সকালে মৌরি ভেজানো জল বা মৌরি চা পান করলে উপকার পাবেন।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর মৌরি ক্ষতিকারক ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে শরীরকে রক্ষা করে। যার ফলে শরীর সুস্থ থাকে।

মর্নিং সিকনেস কমায়

ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা 'মর্নিং সিকনেস' নামে পরিচিত। মৌরি ভেজানো জল খেলে সকালের এই ধরনের সমস্যা কমতে পারে।

মূত্রবর্ধক

মৌরিতে মূত্রবর্ধক গুণ রয়েছে। মৌরি ভেজানো জল খেলে মূত্রের পরিমাণ বাড়ে। ফলে মূত্রের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, কিডনি সুস্থ রাখে এবং শরীরে জল ধারণ কমায়।

ওজন নিয়ন্ত্রণে রাখে

মৌরি ভেজানো জল পান করলে তা দেহের ওজন কমাতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, মৌরি অনেক ক্ষণ পেট ভর্তি রাখে। তাই খিদে পায় কম এবং ওজনও থাকে নিয়ন্ত্রণে।

প্রদাহ কমায়

মৌরিতে থাকা প্রদাহ-বিরোধী বা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগ শারীরিক প্রদাহ এবং অস্বস্তি কমাতেও সাহায্য করে।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion