Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সুস্থভাবে জীবন কাটাতে চান তো?
সুস্থভাবে জীবন কাটাতে চান তো?
গত কয়েক বছরে জনসাধারণের মধ্যে সেচতনতা বৃদ্ধি পাওয়ার কারণে ফল এবং শাক সবজি খাওয়ার প্রবণতা অনেক বেড়েছে। যে কারণে রোগের প্রকোপও অনেকটাই হ্রাস পেয়েছে। প্রসঙ্গত, একাধিক গবেষণায় দেখা গেছে শাক সবজির মধ্যে এমন সব উপাদান রয়েছে, যা রোগের প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিছু ক্ষেত্রে তো রোগ সারাতে আধুনিক ওষুধের থেকেও ভাল কাজ করে এইসব ঘরোয়া পদ্ধতিগুলি। সেই সঙ্গে কোনও সাইড এফেক্ট না থাকায় নিশ্চিন্তে খাওয়াও যেতে পারে প্রকৃতির নিজের হাতে বানানো এইসব পুষ্টিকর খাবার, থুরি ওষুধগুলি।
ঘরোয়া চিকিৎসার কার্যকারীতার কথা মাথায় রেখেই এই প্রবন্ধে এমন একটি বিষয়ের উপর আলোকপাত করা হবে, যা আপনাকে দীর্ঘ দিন সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করবে। কী সেই মহৌষধি? কিছুই না, একটা ডাব আর ১ চামচ মধু। একদমই ঠিক শুনেছেন। প্রতিদিন সকালে, ব্রকফাস্টের আগে যদি এক গ্লাস ডাবের জলের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে পান করেন, তাহলে দেখবেন কোনও রোগই আপনাকে ছুঁতে পারবে না। আর কী কী ভাবে এই পানীয় শরীরকে চাঙ্গা করে তোলে? চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে।

১. বয়স ধরে রাখে:
ডাবের জল এবং মধুতে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান এবং ভিটামিন- এ রয়েছে, যা শরীরকে নানা রকমের ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে বাঁচায়। ফলে শরীর ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে। আর এমনটা হলেই বয়সের ঘড়ি আটকে যায়, শরীরে যেন তার ছাপই পরে না।

২. হজম ক্ষমতা বাড়ায়:
প্রতিদিন ডাবের জলের সঙ্গে মধু খেলে স্টমাকে কম পরিমাণ অ্যাসিড উৎপাদন হয়। ফলে বদহজম, অ্যাসিডিটি এবং কনস্টিপেশনের মতো সমস্যা দূরে থাকে।

৩. সংক্রমণ কমায়:
শরীরে প্রদাহ কমানোর পাশাপাশি যে কোনও ধরনের সংক্রমণের প্রকোপ কমাতে ডাবের জল এবং মধুর কোনও বিকল্প হয় না বললেই চলে। কারণ এই দুটিতেই রয়েছে অ্যান্টিসেপটিক প্রপাটিজ, যা সংক্রমণের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যায়।

৪. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়:
হাই কোলেস্টরলের সমস্যায় একেবারে কাবু? ভেবে পাচ্ছেন না কী করবেন? চিন্তা নেই! আজ থেকেই খাওয়া শুরু করুন ডাবের জল আর মধু। দেখবেন অল্প দিনেই কোলেস্টেরল লেভেল একেবারে নরমাল হয়ে যাবে। এখানেই শেষ নয়, এই পানীয়টি খেলে রক্তনালীতে জমতে থাকা কোলেস্টরল বা ময়লাও ধুয়ে যায়। ফলে হার্ট অ্যাটাক সহ একাধিক জটিল রোগ হওয়ার আশঙ্কা কমে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়:
এই পানীয়টিতে উপস্থিত ভিটামিন এবং মিনারেল কোষকে উজ্জীবিত করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। আর এমনটা হলে বুঝতেই পারছেন কী হবে! কোনও রোগই আপনাকে ছুঁতে পারবে না।

৬. কিডনিকে পরিষ্কার রাখে:
শরীর থেকে ময়লা এবং ক্ষতিকর টক্সিন বের করে দেয় কিডনি। কিন্তু কিডনিকেও তো পরিষ্কার রাখতে হবে, তাই না? না হলে বেশি দিন পর্যন্ত সে কাজ করবে কীভাবে। তাই তো প্রতিদিন পান করতে হবে ডাবের জল আর মধু। কারণ এই পানীয়টি কিডনিকে পরিষ্কার রাখে। ফলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন তো বেরিয়েই যায়, সেই সঙ্গে কিডনিও চাঙ্গা হয়ে ওঠে।

৭. কনস্টিপেশনের প্রকোপ কমায়:
বাওয়েল মুভমেন্টকে স্বাভাবিক করার মধ্যে দিয়ে এই পানীয়টি কনস্টিপেশনের প্রকোপ কমাতে দারুন কাজে আসে। তাই তো যাদের প্রতিদিন সকালেই কষ্টের সম্মুখিন হতে হয়, তারা আজ থেকেই ব্যাগ ভর্তি করে ডাব কিনে আনুন। উপকার পাবেন, একথা হলফ করে বলতে পারি।



Click it and Unblock the Notifications