Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সুগার নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করবে 'চিনি'! কিন্তু কী ভাবে?
ডায়াবেটিস ধরা পড়লেই রোজের খাদ্যতালিকা থেকে পছন্দের খাবারগুলো চিরকালের মতো বাদ চলে যায়। বিশেষ করে, মিষ্টি জাতীয় খাবার থেকে তো একেবারেই মুখ ফিরিয়ে নিতে হয়। শর্করার মাত্রা যাতে বেড়ে না যায়, তার জন্য চিনি খাওয়া বন্ধ করতে হয়। চিনিহীন ডায়েটেই অভ্যস্ত হতে হয় ডায়াবেটিকদের। তবে রক্তে শর্করার মাত্রা হাতের মুঠোয় রাখতেও কিন্তু সাহায্য করে 'চিনি'। নিশ্চয়ই অবাক হচ্ছেন! এ হল দারুচিনি, ডায়াবেটিসের অন্যতম দাওয়াই।
প্রতিদিন শরীরচর্চা করা, নিয়ম মেনে খাওয়াদাওয়া, ঠিকমতো ওষুধ খাওয়া - এত কিছু করেও অনেক সময় সুস্থ থাকা যায় না। সুগার লেভেল সেই বিপদসীমা পেরিয়েই যায়। দারুচিনিতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফাইবার, ম্যাঙ্গানিজ এবং আয়রন রয়েছে ভরপুর মাত্রায়। কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারুচিনির ভূমিকা কতটা?

ইনসুলিনের ক্ষরণ বাড়ায়
দারুচিনি গ্লুকোজ গ্রহণের জন্য কোষগুলিকে উদ্দীপিত করে। দারুচিনি খেলে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ে। এই হরমোন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এ ছাড়াও, দারুচিনিতে রয়েছে অ্যান্টি-ডায়াবেটিক যৌগ। যা সরাসরি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
ডায়াবেটিস রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। দারুচিনি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এর পাশাপাশি ট্রাইগ্লিসারাইড বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণও কমে দারুচিনিতে। ফলে হার্ট সুস্থ থাকে।
অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে
দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব
ডায়াবেটিসে দীর্ঘস্থায়ী প্রদাহ হয়। দারুচিনিতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। ফলে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এই মশলা।
দারুচিনির অন্যান্য উপকারিতা
শুধুমাত্র ডায়াবেটিসের সমস্যাই নয়, পেটের বিভিন্ন সমস্যার উপশমেও দারুচিনি গুরুত্বপূর্ণ। বদহজম কমায়, রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ, বাতের ব্যথা উপশম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া, দাঁতের যন্ত্রণা এবং সর্দি-কাশি হলেও দারুচিনি খেলে উপশম মেলে। এই মশলায় ক্যান্সার-বিরোধী বৈশিষ্ট্যও রয়েছে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications