Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় রাস্তার খাবার নৈব নৈব চ! নিজের যত্ন নিতে আজ থেকেই এই টিপস মেনে চলুন
হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঠাণ্ডা হাওয়ায় আমরা বেশিরভাগই এক কাপ গরম চা এবং পকোড়া উপভোগ করে থাকি। এটাই বর্ষাকে বিশেষ করে তোলে। কিন্তু বর্ষাকালের সঙ্গেই আসে নানান রোগ সংক্রমণের ঝুঁকি। বৃষ্টি জল যত্রতত্র জমে। জলাবদ্ধতা মশা, ব্যাকটেরিয়া ইত্যাদির প্রজননক্ষেত্রে পরিণত হয়।
এতে ম্যালেরিয়া, ফ্লু, ডেঙ্গির মতো বিভিন্ন রোগ হতে পারে। এসব রোগের সঠিক চিকিৎসা না হলে আবার প্রাণঘাতীও হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকা জরুরি। এই রোগগুলি এড়াতে এবং নিজের যত্ন নিতে, কিছু টিপসগুলি অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

- পরিষ্কার জল পান করুন
গরম কাটলেই আমরা ভাবি হয়ত এবার আর বেশি বেশি জল খেতে হবে না। কিন্তু স্বাস্থ্য বিশেজ্ঞরা বলছেন, বর্ষায় জল খাওয়া কমিয়ে দিলে আপনার হতে পারে একাধিক সমস্যা। অর্থাৎ ঋতু নির্বিশেষে, জল গুরুত্বপূর্ণ এবং সর্বত্র হাইড্রেটেড থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্ষাকালে, আপনি পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার এবং বিশুদ্ধ জল পান করতে ভুলবেন না। আপনি যদি বাইরে যাচ্ছেন, তাহলে একটি জলের বোতল নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি আপনাকে নিরাপদ থাকতে সাহায্য করবে। সম্ভব হলে ফুটানো জল পান করুন।
- ভেজা কাপড়ে ইস্ত্রি করুন
এটি আপনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে নাও হতে পারে। তবে এটি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টিপাত বাড়ার সাথে সাথে আর্দ্রতাও বৃদ্ধি পায় এবং আর্দ্রতা ছত্রাককে বহন করে। তাই আপনি যদি এমন জায়গায় থাকেন, যেখানে বৃষ্টি হচ্ছে নিয়মিত। তাহলে আপনার জামাকাপড় ভেজা রাখবেন না, ইস্ত্রি করুন এবং গরম রাখার চেষ্টা করুন।
- খাদ্যতালিকায় প্রোবায়োটিক এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন
দই-এর মতো পর্যাপ্ত প্রোবায়োটিক, আমাদের খাদ্যতালিকায় থাকা জরুরি। এগুলি নিয়মিত খেলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং অন্ত্রকে সুস্থ রাখে। এছাড়াও, আপনার ডায়েটে টাটকা শাকসবজি অন্তর্ভুক্ত করুন। কারণ এতে প্রচুর প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। তবে মনে রাখবেন, শাকসবজি বা ফল ব্যবহার করার আগে ভালভাবে ধুয়ে নিতে হবে।
- নিয়মিত ব্যায়াম করুন
বর্ষাকালে আমরা অনেকেই আমাদের স্বাস্থ্যকে অবহেলা করে ফেলি। এই সময়ে আপনি আপনার স্বাভাবিক দৌড়, দ্রুত হাঁটা বা জগিংয়ের জন্য বাইরে যেতে পারবেন না। এমন পরিস্থিতিতে কিছু যোগব্যায়াম আছে, যা বাড়িতেই করতে পারবেন। ব্যায়াম করা গুরুত্বপূর্ণ, কারণ এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
এছাড়াও, বর্ষাকালে কি খাবেন সে ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। এই সময় আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হওয়া উচিত এবং রাস্তার খাবার এড়িয়ে চলা উচিত। কাদা বা জলে ভরা রাস্তায় সাধারণত খোলা গর্ত থাকে। যাতে অনেক রোগের জন্ম হয়, তাই খোলা বাতাসে খাবার যত বেশিক্ষণ থাকবে ততই রোগের ঝুঁকি বাড়বে, তাই কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।



Click it and Unblock the Notifications