বর্ষাকালের আর্দ্র আবহাওয়ায় কোন তাপমাত্রায় এসি চালাবেন? এই ট্রিকসগুলি না জানলেই নয়

By Bhagysree Sarkar

এয়ার কন্ডিশনার বা এসি বলে পরিচিত এই ডিভাইসটি আমাদের আশেপাশের বাতাস থেকে তাপ এবং আর্দ্রতা কমিয়ে ফেলতে পারে। ঘরের ভিতরের তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুর গুণমান নিয়ন্ত্রণ করে। এসি গরম আবহাওয়ায় আরাম প্রদান করে। এরসঙ্গেই দূষণকারী এবং অ্যালার্জেন ফিল্টার করে বায়ুর গুণমান উন্নত করে।

চলতি বছরের গরম ছিল একেবারে রেকর্ড ভাঙা। এই গরমে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। বিশেষত, বেশকিছু জায়গায় পারদ ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন পরিস্থিতিতে স্বস্তি পেতে বহু সংখ্যক মানুষ ঘরে ঘরে এসি লাগিয়েছেন।

air conditioner

কিন্তু গরম তো কেটেছে, এবার বর্ষাকাল। এই মরশুমে সারাদিন ধরে বৃষ্টি আবার মাঝে মধ্যে আচমকাই বৃষ্টি হচ্ছে। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে সকলেই। কিন্তু আর্দ্রতা থেকেই গিয়েছে। তাই আপনি যদি আর্দ্র গরম থেকে স্বস্তি পেতে এসি ব্যবহার করেন, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য।

আর্দ্র গ্রীষ্মে কোন তাপমাত্রায় এসি চালানো উচিত জানেন? বর্ষার আর্দ্র গরমে এসির তাপমাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। এটি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

  • বর্ষাকালে আপনার ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এসি চালানো উচিত। এই তাপমাত্রায় এসি চালানোও ঘরকে ঠাণ্ডা রাখে। এছাড়া ঘরে তেমন আর্দ্রতা থাকবে না।
  • শুষ্ক মোডকে ডিহিউমিডিফিকেশন মোডও বলা হয়। ড্রাই মোডে, এসি ঘর থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করে এবং ঘর ঠাণ্ডা থাকে।
  • আমরা সকলেই জানি, বর্ষাকালে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এই অবস্থায় আপনি আপনার এসি ড্রাই মোডেও চালাতে পারেন। আপনি রিমোটের মাধ্যমে এসির ড্রাই মোড চালু করতে পারেন।

বর্ষায় পেটে ব্যথা, ডায়রিয়ার সমস্যা, হতে পারে কলেরা! নিজেকে রক্ষা করতে জেনে নিন এর লক্ষণ ও চিকিৎসা

আপনি যদি বর্ষাকালে এসি ব্যবহার করেন, তাহলে একটি বিষয় অবশ্যই জেনে রাখুন। বর্ষাকালে অনেক সময় বিদ্যুৎ আসে-যায়। এ কারণে ওঠানামাও বেশি হয়। এমন পরিস্থিতিতে দূর থেকে এসি বন্ধ না করে সরাসরি সুইচ থেকে বন্ধ করা উচিত। পাওয়ার ওঠানামার কারণে আপনার এসি নষ্ট হয়ে যেতে পারে। তাই এসি ব্যবহারের এই ট্রিকসগুলি জেনে রাখা ভালো।

Story first published: Monday, August 5, 2024, 13:51 [IST]
X
Desktop Bottom Promotion