একেবারেই তেল না দিয়ে, দেদার ব্যবহার করছেন এয়ার ফ্রায়ার? সাবধান!

By Bhagysree Sarkar

বর্তমানে আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। বিশেষজ্ঞরা বলছেন, তেলেভাজা থেকে যে কোনও ফাস্ট ফুড এড়িয়ে চলতে। এমনকি, বাড়িতে বানানো ডুবো তেলে কোনও ভাজাভুজিও খেতে পছন্দ করেন না অনেকে। স্বাদের জন্য একবার খেলেও তেলে ভাজা খাবার ত্যাগ করেছেন অেকেই। তেল এড়াতে অনেকেই আবার ব্যবহার করছেন 'এয়ার ফ্রায়ার' । সামান্য তেল ব্যবহার করেই মুচমুচে খাবার তৈরিতে এয়ার ফ্রায়ারের জুড়ি নেই।

এই 'এয়ার ফ্রায়ার'-এ আপনার পছন্দের প্রিয় ভাজাভুজিও খাওয়া হয়, আবার শরীরের কোনও ক্ষতি ছাড়াই। এর থেকে ভাল আর কী হতে পারে! ফলে খুব দ্রুতই রান্নাঘরে এই সরঞ্জাম স্থান পাচ্ছে অনায়াসে। অনেকেই আবার বলছেন, এই 'এয়ার ফ্রায়ার' আলু ভাজা, চিকেন উইং ফ্রাই, বা যেকোনও ভাজা খাবারে স্নেহপদার্থের পরিমাণ কমিয়ে দেয়। যা শরীরের কম ক্ষতি করে। তবে এটি ব্যবহারে কয়েকটি সাধারণ ভুল অনেকেই করে থাকেন। আজ সেই সম্পর্কে জেনে নিন-

air fryer
  • একেবারেই তেল ব্যবহার না করা-

হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেকেই ভাবেন, এয়ার ফ্রায়ারে তেল ব্যবহার করতে হয় না। যা একেবারেই ভুল ধারণা। এয়ার ফ্রায়ারে ভাজাভুজিতে বেশি তেল ব্যবহার করা উচিত নয়। কিন্তু একদম তেল ব্যবহার না করলেও তা খাবারের স্বাদ নষ্ট করে দিতে পারে। তাই আপনার উচিত সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে খাবার বানানো।

  • বেশি তেলের ব্যবহার-

অনেকই আবার অজান্তেই খাবারে ৪-৫ চামচ তেল দিয়ে ফেলেন। যা একেবারেই ঠিক নয়। বেশির ভাগ এয়ার ফ্রায়ারে মাত্র ১-২ চা-চামচ তেল দিলেই খাবার মুচমুচে হয়। কিন্তু এতে খুব বেশি তেল ব্যবহার করলে খাবারের স্বাদ তো কমবেই সঙ্গে মানও নষ্ট হবে।

  • প্রি-হিট করতে ভুলবেন না-

এই এয়ার ফ্রায়ার অনেকটা মাইক্রোওয়েভ ওভেনের মতো। অতি অবশ্যই আপনাকে রান্নার আগে এটিকে প্রি-হিট করে নিতে হবে।

  • ব্যবহারের আগে পরিষ্কার না করা-

অপরিষ্কার এয়ার ফ্রায়ারে ভাজা খাবার স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই অবশ্য়ই মাথায় রাখন, যখনই এয়ার ফ্রায়ার ব্যবহার করবেন, আগে পরিষ্কার করে নিবেন। এতে খাবারের গুণগত মানও ঠিক খাকবে, আবার রান্নাঘরে দুর্গন্ধও ছড়াবে না।

  • এয়ার ফ্রায়ারে খাবার বুঝে তৈরি করবেন-

বেশকিছু খাবার রয়েছে যা এয়ার ফ্রায়ারে তৈরি করা একেবারেই উচিত নয়। উদাহরণস্বরূপ চিজ ও পনিরের তৈরি খাবার। কারণ, পনির উচ্চ তাপমাত্রায় গলে যেতে পারে, যার ফলে খাবার তো নষ্ট হবেই সঙ্গেই নষ্ট হবে আফনার শখের এয়ার ফ্রায়ারও। এছাড়াও, ভাত জাতীয় কোনো খাবার তৈরি বা গরম করা এড়িয়ে চলুন। সঙ্গে বার্গার, পাস্তা, পিৎজা এসবও তৈরি করা এড়িয়ে চলুন।

  • তাপমাত্রা পরীক্ষা করুন-

অত্যাধিক গরম বা অত্যাধিক ঠাণ্ডা খাবার এয়ার ফ্রাই করা উচিত নয়। এটি যেমন খাবারের স্বাদ নষ্ট করে, তেমনি এয়ার ফ্রায়ারও খারাপ করে দিতে পারে। তাই সাবধান।

এছাড়াও মনে রাখবেন, ভেজা খাবার এয়ার ফ্রায়ারে ভাজার চেষ্টা করবেন না।

Story first published: Monday, June 24, 2024, 20:19 [IST]
X
Desktop Bottom Promotion