Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কাঁঠালের গন্ধে নাক সিঁটকাচ্ছেন, কিন্তু জানেন কি এর স্বাস্থ্য উপকারিতা?
গ্রীষ্মকাল মানেই এই মরশুমের ফল আম, কাঁঠালসহ একাধিক ফলের সম্ভার। এই ফলগুলি আমাদের অনেকেই খেতে পছন্দ করি খুব। তেমনই জনপ্রিয় পুষ্টিগুণ সম্পন্ন রসালো জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফিলাস। কাঁঠালের আদি নিবাস ভারতীয় উপমহাদেশেই। বিশেষত, বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত, বিহার, মায়ানমার, মালয়, শ্রীলংকা ইত্যাদি এলাকায় প্রচুর পরিমানে কাঁঠাল চাষ হয়।
এই কাঁঠাল "নিরামিষাশী মুরগি" নামেও পরিচিত। নিরামিষের দিনে বাঙালি বাড়িতে কাঁঠাল অত্যন্ত জনপ্রিয়। তরকারি থেকে আচার, বিভিন্ন খাবার তৈরি করার জন্য কাঁঠালের ব্যবহার করা হয়। তবে আরও একটি কারণে এটি জনপ্রিয়, এর স্বাস্থ্য উপকারিতা। গ্রীষ্মকালীন এই ফলের গন্ধে নাক সিঁটকোন অনেকেই। কিন্তু এই কাঁঠালের পুষ্টিগুণ শুনলে আশ্চর্য হবেন আপনিও। বিশেষ করে চোখের জন্য বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই ফল। চলুন দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য-pexels
১. আমরা আমাদের বেশিরভাগ সময় ল্যাপটপ, ফোন বা টেলিভিশনের স্ক্রিনে আটকে রাখি। এটি আমাদের সামগ্রিক চোখের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তবে আপনার খাদ্যতালিকায় কাঁঠাল অন্তর্ভুক্ত করলে আপনার চোখ ভালো থাকবে। কারণ, এটি ভিটামিন এ সমৃদ্ধ। যা আপনার চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। এছাড়াও, আপনার রেটিনার অবক্ষয় রোধ করতে পারে কাঁঠাল।
২. কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আমাদের হৃদ্রোগের হাত থেকে রক্ষা করে। তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী।
৩. কাঁঠাল ভিটামিন সি-র একটি দুর্দান্ত উৎস। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধক্ষমতা মজবুত করে। তাই ভিটামিন সি-র ঘাটতিজনিত রোগের হাত থেকে রক্ষা পেতেও কাঁঠাল খাওয়া উচিত।
৪. কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমশক্তিকে মজবুত করে। সঙ্গেই পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে।
৫. পটাশিয়ামের পাশাপাশি কাঁঠাল আয়রনের একটি দারুণ উৎস। যা রক্তশূন্যতা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে।
৬. কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। এ ম্যাগনেশিয়াম দেহের হাড় সুস্থ ও মজবুত রাখে। তাই আপনার খাদ্যতালিকায় অবশ্যই যোগ করুন কাঁঠাল।



Click it and Unblock the Notifications