Side Effects Of Turmeric: উপকার পেতে দেদার হলুদ খাচ্ছেন? হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া!

By Bhagysree Sarkar

Side effects of turmeric: আমাদের হেঁশেলের সবচেয়ে সাধারণ একটি মশলা হল হলুদ। হলুদ ছাড়া কোনও রান্নাই যেন সম্পূর্ণ হয় না। তাই হলুদ আমাদের ভারতীয় রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু তাই নয়, বিয়ে থেকে রান্না সব কিছুতেই হলুদ ব্যবহার করা হয়। এটি আমাদের সৌন্দর্য বৃদ্ধিতেও (Turmeric for beauty enhancement) সহায়ক।

হলুদ আমাদের স্বাস্থ্যেরও নানাভাবে উপকার করে। হলুদ আমাদের রোগের সাথে লড়াই করার ক্ষমতা দেয়। পাশাপাশি এটি শরীরের ফোলাভাব কমাতেও (Turmeric to reduce swelling) কাজ করে। সাধারণত, আমরা এর গুণ নিয়েই আলোচনা করে থাকি, কিন্তু আপনি কি জানেন, হলুদেরও পার্শ্বপ্রতিক্রিয়া (Side effects of turmeric) আছে?

turmeric

হলুদ অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ। যদিও প্রতিদিন হলুদ খাওয়া উপকারী হতে পারে, তবে এটি অতিরিক্ত ব্যবহারে কিছু স্বাস্থ্য সমস্যাও (Turmeric overuse health problems) হতে পারে। যদিও এই সম্পর্কে খুব কম মানুষই জানেন। চলুন জেনে নেওয়া যাক, হলুদেরও পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে-

হলুদের পার্শ্বপ্রতিক্রিয়া:

  • খুব বেশি হলুদ খেলেও পেট ফুলে যেতে পারে। যার কারণে আপনার ডায়রিয়া, গ্যাস, পেট ফাঁপা ইত্যাদি নানা সমস্যা হতে পারে।
  • অতিরিক্ত পরিমাণে হলুদ খাওয়ার ফলে কিডনিতে পাথরের সমস্যাও হতে পারে।
  • কিছু লোকের হলুদে অ্যালার্জি হতে পারে। যার কারণে ত্বকে ফুসকুড়ি, চুলকানি এবং ফোলা সমস্যা দেখা যায়।
  • ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়েই হলুদ খাওয়া উচিত। কারণ তাদের রক্ত ঘন। এটি পাতলা করার জন্য রোগীদের ওষুধ খেতে হয়। তাই সতর্ক থাকতে হবে।
  • গর্ভবতী মহিলাদেরও অতিরিক্ত পরিমাণে হলুদ খাওয়া উচিত নয়, কারণ এটি জরায়ুর পেশীগুলিকে উদ্দীপিত করতে পারে।
  • লিভার সম্পর্কিত সমস্যায় ভুগলে, আপনার সীমিত পরিমাণে হলুদ খাওয়া উচিত। কারণ এটি আপনার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।
  • হলুদ রক্ত পাতলা করতেও কাজ করে। এতে রোগীদের সমস্যা হতে পারে।
  • এছাড়া অতিরিক্ত হলুদ খেলে মাথাব্যথাও হতে পারে।

Bathing tips: শীতে সঠিকভাবে স্নান না করলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি! জানুন বিশেষজ্ঞদের মত

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, হলুদের উপকারিতা:

  • ত্বকের জন্য উপকারী
  • ইমিউন সিস্টেম শক্তিশালী করে
  • হজমে উন্নতি করে
  • ফোলা এবং ব্যথা থেকে মুক্তি
  • ক্যানসার প্রতিরোধ করে
  • হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে

Story first published: Friday, December 6, 2024, 11:45 [IST]
X
Desktop Bottom Promotion