Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গ্রীষ্মের দিনে দেদার খাচ্ছেন আম, কিন্তু খাওয়ার আগে জলে ভিজিয়ে রাখছেন তো?
গ্রীষ্মের তপ্ত দুপুরে এক টুকরো আমের জুড়ি মেলা ভার। গ্রীষ্মকাল মানেই বাজারে যেন আমের মেলা বসে। এই সময় শুধু আম নয়, লিচু, কাঁঠালও পাওয়া যায়। তবে গরমের দিনে আম অন্য যে কোনও ফলের তুলনায় বেশি জনপ্রিয়। আম পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের ভাণ্ডার। যা আমাদের শরীরের শক্তি বাড়াতে সক্ষম।
শুধু তাই নয়, কোষ্ঠকাঠিন্যের মতো হজম সংক্রান্ত সমস্যারও প্রতিরোধ করতে পারে আম। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, যা ত্বক এবং চুলের জন্যও উপকারী। কিন্তু সঠিক উপায়ে আম না খেলেই বিপদ। তাই খাওয়ার আগে আম ভিজিয়ে খাওয়ার রাখা হয়। এতে রয়েছে নানান উপকারিতা।

যুগ যুগ ধরে আমরা আমাদের মা-ঠাকুমাদের দেখে এসেছি, আম খাওয়ার ঠিক আগে ধুয়ে ভিজিয়ে রাখতে। এটি কেবল রাসায়নিক, ময়লা এবং ধুলো দূর করার জন্য নয়, ফলের স্বাদ এবং গুণমানের উপরও এটি একটি বড় প্রভাব ফেলে। এই প্রাচীন অভ্যাসটিও বিজ্ঞান দ্বারা সমর্থিত, এতে রয়েছে বেশ কিছু উপকারিতা। চলুন দেখে নেওযা যাক-
- তাপ কমায়-
আম থার্মোজেনিক উপাদনের জন্য পরিচিত, যার মানে তাদের তাপ উৎপাদনের প্রবণতা রয়েছে। এই কারণে, আম খাওয়ার পরে আপনার ত্বকের সমস্যা যেমন ব্রণ বা তাপ ফুসকুড়ি হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, আম খাওয়ার আগে তা জলে ভিজিয়ে রাখলে সেগুলির তাপ কমতে পারে ৷
- ফাইটিক অ্যাসিড দূর করে-
আমের মধ্যে ফাইটিক অ্যাসিড নামে প্রাকৃতিক অণু থাকে। যা বেশ কয়েকটি ফল, শাকসবজি এমনকি বাদামেও পাওয়া যায়। তাই আম কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখলে একধরনের তাপ তৈরি করে। যা অতিরিক্ত ফাইটিক অ্যাসিড দূর করতে সাহায্য করে।
- কীটনাশক এবং ময়লা পরিষ্কার করে-
আমকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রাখলে তাতে থাকা দূষিত পদার্থ, কীটনাশক এবং ময়লা দূর হয়।
- ফ্যাট বাস্টার-
আমে রয়েছে প্রচুর ফাইটোকেমিক্যাল। তাই আম ভিজিয়ে রাখলে তাদের ঘনত্ব কমে যায়। এগুলি মূলত প্রাকৃতিক চর্বি বাস্টার হিসাবে কাজ করে।
- অ্যালার্জির সমস্যা দূর করে-
আমরা অনেকেই দেখেছি আমের বোঁটার অংশ থেকে আঠালো এক ধরনের কষ বের হয়। এই কষে থাকা অ্যাসিডে অনেক সময় অ্যালার্জির সমস্যা দেখা দেয়। জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই কষ দূর হয়। ফলে, আল্যার্জির সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।



Click it and Unblock the Notifications