Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Health tips: শীতে চুটিয়ে খাচ্ছেন পেয়ারা? জানেন এর ফলে কী হচ্ছে শরীরে? কারা খাবেন না দেখুন তালিকা
Health tips: শীতের রোদে বসে একটু লঙ্কা, কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে আমরা সকলেই ভালোবাসি কমবেশি। অনেকর আবার শীতের প্রিয় ফল এটি। পেয়ারায় রয়েছে প্রচুর পুষ্টি (Guava is rich in nutrients), যার কারণেই এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।
হাজারও পুষ্টিগুণে ভরপুর এই ফল (Guava) বিভিন্ন রোগ নিরাময়েও সাহায্য করে। তবে আপনি কি জানেন, পেয়ারা কিন্তু সবার জন্য উপকারী নয়। এই সুস্বাদু ফলটি অনেক মানুষের জন্য বিপজ্জনকও প্রমাণ হতে পারে।

চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার ক্ষেত্রে পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত। মনে রাখবেন, পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই পেয়ারা অতিরিক্ত খেলে পেটের যেমন উপকার হয়. অন্যদিকে শরীরে জলের অভাব হতে পারে। আসুন জেনে নিই কোন কোন মানুষের পেয়ারা খাওয়া এড়িয়ে (Guava is not beneficial for these patients) চলা উচিত, না হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
- একজিমা রোগী
পেয়ারায় কিছু রাসায়নিক উপাদান রয়েছে, যা কিছু মানুষের ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। আপনার যদি একজিমার মতো ত্বক সম্পর্কিত কোনও সমস্যা থাকে, তবে পেয়ারা খাওয়ার আগে অবস্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভুলবেন না।
- সর্দি-কাশির রোগী
পেয়ারার একটি শীতল প্রভাব রয়েছে। ফলে এই সুস্বাদু ফল ঠাণ্ডা এবং কাশির মতো সমস্যাগুলি বাড়িয়ে তুলতে পারে। চিকিৎসকরা বলছেন, আগে থেকেই সর্দি-কাশি থাকলে পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন।
- ডায়াবেটিস রোগী
পেয়ারায় রয়েছে প্রাকৃতিক চিনি, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত পেয়ারা খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
- গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা
গর্ভাবস্থায় শরীরে অনেক পরিবর্তন ঘটে এবং এই সময়ে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। পেয়ারাও তার মধ্যে অন্যতম। পেয়ারা খাওয়ার ফলে গর্ভবতী মহিলাদের পেটে ব্যথা, বমি এবং অন্যান্য সমস্যা হতে পারে। এছাড়া বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ এটি শিশুর ক্ষতি করতে পারে। তাই সাবধানতা অবল্ব করা জরুরি।
- পেটের সমস্যা রয়েছে যাদের
পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে যাদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা গ্যাসের মতো পেটের সমস্যা রয়েছে, তাদের জন্য পেয়ারা খাওয়া ক্ষতিকর হতে পারে। পেয়ারা খেলে এসব সমস্যা বাড়তে পারে।



Click it and Unblock the Notifications