সারারাত হাজার চেষ্টা করেও চোখের পলক পড়ছে না? মিনিটেই অনিদ্রা তাড়াবে এই খাবারগুলি

By Bhagysree Sarkar

সুস্থ ও ফিট থাকার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, একথা সকলেই জানি। আমাদের পর্যাপ্ত ঘুম না হলে উচ্চ রক্তচাপ, স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগসহ অনেক মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনেক মানুষই অনিদ্রায় ভোগে। যার কারণে তারা সারারাতই শুধু এপাশ-ওপাশ করতে থাকে। অনেকের আবার ঘুম আসে, কিন্তু বারবার ভেঙেও যায়। এই সমস্যা এড়াতে, ঘুমানোর আগে কিছু খাবার খাওয়া উপকারী হবে। যা খেলে আপনার রাতে ভালো ঘুম হবে।

একটি প্রতিবেদনে অনুসারে, মানবদেহ সুস্থ রাখতে ঘুম খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত প্রাপ্তবয়স্কদের রাতে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ভালো ঘুম হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরে অনেক রাসায়নিক, অ্যামিনো অ্যাসিড, এনজাইম, পুষ্টি এবং হরমোন শরীরে একসঙ্গে কাজ করে ভালো ঘুমের প্রচার করে এবং ঘুমের চক্রকে উন্নত করে। ট্রিপটোফ্যান, মেলাটোনিন, সেরোটোনিন সহ অনেক হরমোন ভালো ঘুম পেতে সাহায্য করে। অনেক খাবারেই প্রচুর পুষ্টি থাকে, যা শরীরে ভালো হরমোন নিঃসরণে সাহায্য করে এবং সারা রাত বিশ্রামের ঘুম পেতে সাহায্য করে। তবে বিশেষ কিছু খাবার আছে, যা আপনার এই সমস্যা সমাধান করবে।

ছবি সৌজন্য- pexels

১. রাতে ঘুমাতে যাওয়ার আগে উষ্ণ দুধ পান করা খুবই উপকারী। গরম দুধ অনিদ্রার সমস্যা মেটানোর ঘরোয়া প্রতিকার। দুধে চারটি যৌগ রয়েছে যা ঘুমের উন্নতি ঘটায়। যেমন- ট্রিপটোফ্যান, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং মেলাটোনিন। রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করলে আপনি আরাম অনুভব করতে পারেন। আয়ুর্বেদে রাতের সময়কে দুধ পানের সেরা সময় বলে মনে করা হয়।

২. আখরোটে এমন কিছু যৌগ আছে, যা ঘুম বাড়ায়। আখরোটে মেলাটোনিন, সেরোটোনিন এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান রয়েছে, যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। আখরোটে মেলাটোনিনের পরিমাণ বেশি, তবে গবেষকরা এখনও এই বাদাম খাওয়া এবং ভাল ঘুমের মধ্যে কোনও নির্দিষ্ট যোগসূত্র প্রমাণ করতে সক্ষম হননি।

৩. রাতে ঘুমানোর আগে বাদাম খেলেও আপনার শান্তিতে ঘুম হয়। বাদামে ভালো পরিমাণে মেলাটোনিন থাকে। এটি একটি হরমোন, যা ঘুম ও জেগে ওঠার চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। বাদাম ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, যা পেশী শিথিল করে এবং ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে।

৪. চেরি চারটি ভিন্ন যৌগ সমৃদ্ধ যা ঘুম নিয়ন্ত্রণ করে। যেমন- মেলাটোনিন, ট্রিপটোফ্যান, পটাসিয়াম এবং সেরোটোনিন। গবেষকরা অনুযায়ী, চেরিতে থাকা পলিফেনল নামক অ্যান্টি-অক্সিডেন্টগুলিও ঘুমের উন্নতি করতে পারে। তাই চেরিও ঘুমানোর আগে একটি ভালো খাবার হতে পারে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে।

এছাড়াও অনেক গবেষণায় দেখা গিয়েছে, কিউই ফল খাওয়া রাতে শান্তিপূর্ণ ঘুম পেতে সাহায্য করে। কিউই এবং ঘুমের মধ্যে সরাসরি সম্পর্ক থাকতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।

Story first published: Friday, August 30, 2024, 13:30 [IST]
X
Desktop Bottom Promotion