Health Tips: শীতে একটানা ১৫ দিন এই পানীয় খেলেই গলবে চর্বি! সঙ্গে রয়েছে আরও স্বাস্থ্য উপকারিতা

By Bhagysree Sarkar

Health tips: হাজার চেষ্টা করেও ওজন কমাতে (Weight Loss) আমরা অনেকেই ব্যর্থ। বাজারে নানাধরণের ওজন কমানোর প্রোডাক্ট পাওয়া গেলেও, তা কি আদৌ আমাদের সাহায্য করে? না, বরং এগুলি না জেনে বুঝে খেলে আমাদের স্বাস্থ্যেরই ক্ষতি হয়।

তাই এইসব প্রোডাক্ট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি। তবে আপনি কি জানেন, কিছু ঘরোয়া উপাদান রয়েছে, যার সাহায্য় আপনি মাত্র ১৫ দিনেই পার্থক্য বুঝতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক-

slim figure

আমরা সকালে যা খাই বা পান করি প্রথমে, তা আমাদের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। জোয়ান (Ajwain) একটি ভারতীয় মসলা, যার ঔষধি গুণ অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে। ঘরোয়া এই উপাদান আমাদের পাচনতন্ত্রের আশ্চর্যজনক উপকারিতা প্রদান করে এবং শরীরকে ডিটক্সিফাই করতেও খুবই সহায়ক।

প্রতিদিন জোয়ানের জল (Ajwain Water) পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সর্দি-কাশি থেকেও মুক্তি পাওয়া যায়। প্রতিদিন সকালে খালি পেটে জোয়ানের জল পান করলে কী উপকার (Health benefits of drinking ajwain water) পাবেন দেখুন-

  • ওজন কমাতে উপকারী

জোয়ানের জল ওজন কমাতে সহায়ক। এটি বিপাক বৃদ্ধি করে ক্যালোরি পোড়াতে সাহায্য করে। এছাড়াও জোয়ানে উপস্থিত ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা ক্ষুধা কমায়।

  • সর্দি-কাশিতে উপকারী

জোয়ানে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য সর্দি, কাশি এবং গলা ব্যথার মতো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। জোয়ানের জল বুকে জমে থাকা কফ দূর করতেও সহায়ক।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জোয়ানে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

  • হজম উন্নতি

জোয়ানে পাওয়া তেল এবং অন্যান্য উপাদান হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে। এটি পেটের গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেট ব্যথার মতো সমস্যা দূর করতে কার্যকর। জোয়ানের জল পাকস্থলীতে অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে হজমশক্তির উন্নতি ঘটায়। এর অ্যান্টি-স্পাসমোডিক বৈশিষ্ট্য পেটের পেশী শিথিল করে এবং পেটের ক্র্যাম্প কমায়।

  • পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি

জোয়ানের জল পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে। সঙ্গে ত্বকের সংক্রমণ এবং ব্রণ দূর করতে সাহায্য করে।
এছাড়াও জোয়ানের অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দাঁতের ক্ষয় এবং মাড়ির প্রদাহ প্রতিরোধে সাহায্য করে।

  • জোয়ানের জল কিভাবে তৈরি করবেন?

জোয়ানের জল তৈরি করা খুবই সহজ। আপনি এক গ্লাস জলে এক চামচ জোয়ান মিশিয়ে সিদ্ধ করতে পারেন। তারপরে আপনি এটি ঠাণ্ডা করে পান করুন। আপনি চাইলে এতে সামান্য লেবুর রসও যোগ করতে পারেন।

  • জোয়ানের জল কখন পান করবেন?

আপনি সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে জোয়ানের জল পান করতে পারেন।

তবে গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মহিলাদের জোয়ানের জল পান করার আগে চিকিৎসকর সাথে পরামর্শ নেওয়া জরুরি। আবার অতিরিক্ত পরিমাণে জোয়ানের জল খাওয়ার ফলে পেট জ্বালা এবং অ্যালার্জির মতো সমস্যা হতে পারে।

Story first published: Tuesday, December 17, 2024, 12:11 [IST]
X
Desktop Bottom Promotion