World COPD Day 2024: বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা ফুসফুসের সমস্যা, জানুন নিরাপদে থাকার টিপস

By Bhagysree Sarkar

World COPD Day 2024: বর্তমানে আবহাওয়ায় এসেছে ব্যাপক পরিবর্তন। ক্রমশ বাড়ছে দূষণ। এমত অবস্থায় আমাদের ফুসফুসের যত্ন (Lung care) নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। যারা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডিতে (COPD) ভুগছেন, তাদের জন্য তো যত্ন নেওয়া বিশেষ প্রয়োজনীয়। ফুসফুসের সমস্যা (Lung problems) যেকোনও ভাবেই অবহেলা করার নয়।

কোভিডের পর থেকে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ফুসফুসের। সঙ্গে দূষণের প্রভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। পরিবর্তনশীল আবহাওয়ার প্রভাবে অল্প বয়স থেকেই জন্ম নিচ্ছে শ্বাসকষ্ট জনিত সমস্যা (Breathing problems)। আর এই বিষয় নিয়ে সচেতনতা বাড়াতেই ২০শে নভেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দিবস (World COPD day)।

World COPD Day 2024

এই বিশেষ দিনে আমাদের ফুসফুস সুরক্ষার (Lung protection) ঝুঁকি এবং পদক্ষেপগুলি বোঝা অপরিহার্য হয়ে ওঠে। সিওপিডি-এর লক্ষণ বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যার মধ্যে রয়েছে- সর্দি, কাশি, কফ, শ্বাস নিতে সমস্যা ইত্যাদি। তবে এগুলি সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে। প্রায়শই ঠাণ্ডা লাগা, বুকে সংক্রমণ, বুকে ব্যথা, অতিরিক্ত শ্বাসকষ্ট এইসব সমস্যা লেগেই থাকে। ক্রমবর্ধমান বায়ু দূষণের মধ্যে আমাদের ফুসফুসকে নিরাপদ রাখার জন্য এখানে কিছু টিপস দেওয়া হল, চলুন দেখে নেওয়া যাক-

  • বায়ুদূষণ আমাদের স্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি। বিশেষ করে সিওপিডি-এর মতো শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি আরও ক্ষতিকর। দূষণ শ্বাসনালীতে জ্বালা এবং প্রদাহ সৃষ্টি করে। যার ফলে শ্বাসকষ্ট, কাশির মত সমস্যা বেড়ে ওঠে।
  • আমরা পরিবেশের বায়ু দূষণের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিই। কিন্তু অভ্যন্তরীণ দূষণও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সাধারণত ঘরের দূষণ, যার মধ্যে রয়েছে সেকেন্ডহ্যান্ড ধোঁয়া, পরিবারের রাসায়নিক পদার্থ এবং ছাঁচ। এগুলি বিশেষত সিওপিডি রোগীদের জন্য খুবই ক্ষতিকারক। কারণ এগুলি সর্বদা ঘরে থাকে এবং তাদের বেশিরভাগ সময় সেখানেই থাকতে হয়।

এজন্য সঠিক বায়ুচলাচল নিশ্চিত করে অভ্যন্তরীণ বাতাসের গুণমান উন্নত করুন। সঙ্গেই আপনার বাড়িতে বিষাক্ত রাসায়নিক থাকলে, তা এড়িয়ে চলুন। যদি আপনি নিয়মিত ধূমপান করেন, তবে অবিলম্বেই তা বন্ধ করুন। কারণ, এই নেশা ত্যাগ করতে না পারলে, পরিস্থিতি আরও খারাপ হবে।

  • বাড়ির বাইরে যাওয়ার সময়, বিশেষ করে যেখানে বায়ু দূষণ রয়েছে, এমন পরিবেশে যাবেন তখন একটি মাস্ক পড়া বাধ্যতামূলক। এটি আপনার ফুসফুসকে রক্ষা করবে। নিরাপদে এবং আরামদায়কভাবে ফিট করে এমন একটি মাস্ক বেছে নেওয়া অপরিহার্য। কারণ একটি খারাপ ফিটিং-এর মাস্ক ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। তাই বায়ু দূষণের এক্সপোজার কমাতে মাস্ক পরুন।
  • বায়ু দূষণ থেকে আপনার ফুসফুসকে রক্ষা করতে আপনার এলাকার বাতাসের গুণমান সম্পর্কে অবগত থাকা। প্রযুক্তির অগ্রগতির সাথে, অনেকগুলি অ্যাপ এবং ওয়েবসাইট আবির্ভূত হয়েছে। যেগুলি রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি ডেটা সরবরাহ করে। এতে আপনি সহজেই আপনার ফুসফুসকে রক্ষা করবে।
  • সবশেষে বায়ু

দূষণের বিষয়ে সর্বদা সতর্ক থাকা জরুরি। মনে রাখবেন, আপনার সচেতনতা সমস্ত দিক থেকে সুস্বাস্থ্য বজায় রাখে। যা একটি ভালো এবং প্রয়োজনীয় ভারসাম্য বজায় রাখে। একটি উপযুক্ত খাদ্য, ব্যায়াম এবং হাইড্রেশন হল ইমিউন সিস্টেমের শক্তি তৈরি করার একটি ভাল উপায়। এর ফলে দূষিত বাতাসের কারণে ফুসফুসের ক্ষতি অনেকাংশে কমে যায়।

Story first published: Wednesday, November 20, 2024, 13:37 [IST]
X
Desktop Bottom Promotion