Vitamin D deficiency: বায়ুদূষণের প্রভাবেও হতে পারে ভিটামিন-ডি এর ঘাটতি! সমস্যা মেটাতে কী খাবেন?

By Bhagysree Sarkar

Vitamin D deficiency: শীতকালে আমাদের শরীরের বিশেষ যত্নের প্রয়োজন। এই মরশুমে শুধু ঠাণ্ডা লাগার বয় নয়, সঙ্গে নানা সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এই সময় প্রায়শই ভিটামিন ডি-এর অভাব (Vitamin D deficiency) দেখা দেয়। যার কারণে হাড় দুর্বল (Weak bones) হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়। মূলত, শীতে সূর্যের আলো (Sunlight) সেইভাবে না থাকায়, এই সমস্যা বেশির ভাগ মানুষেরই দেখা যায়। বলা চলে, দেশের প্রায় এক চতুর্থাংশ মানুষই এই সমস্যায় ভুগছেন। শুধু তাই নয়, ধোঁয়াশা এবং দূষণের কারণেও মানুষের ভিটামিন ডি-এর অভাব (Vitamin D deficiency due to smog and pollution) দেখা দিতে পারে।

গবেষণায় উঠে এসেছে, যেসব জায়গায় দূষণের পরিমাণ কম, সেখানে মানুষের মধ্যে ভিটামিন ডি-এর অভাব উল্লেখযোগ্যভাবে পাওয়া যায়নি। তবে দিল্লির একাধিক এলাকায় দূষণের মাত্রা বেশি ছিল, তাই সেখানে মানুষের মধ্যে ভিটামিন ডি-এর ঘাটতি বেশি দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে এমন কিছু খাবার রয়েছে, যা আপনার শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি (Foods that fill vitamin D deficiency) পূরণ করবে। চলুন এক ঝলকে জেনে নেওয়া যাক-

Vitamin D deficiency

ছবি সৌজন্য- pexels

. ডিম
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডিমের হলুদ অংশে ভালো পরিমাণে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি ছাড়াও ডিমে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এইসব উপাদান শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

. মাশরুম
মাশরুম ভিটামিন ডি এর একটি ভালো উৎস। ঠাণ্ডার মরশুমে আপনার খাদ্যতালিকায় মাশরুম অন্তর্ভুক্ত করুন। এটি শরীরে ভিটামিন ডি ২ এবং ভিটামিন ডি ৩ এর ঘাটতি পূরণ করে। মাশরুম খেতে পারেন স্যালাডে, স্যান্ডউইচ এবং সবজিতে যোগ করে।

. চিজ
পিজ্জাতে যে চিজ ব্যবহার করা হয় তাতেও ভিটামিন ডিও ভালো পরিমাণে থাকে। তবে রিকোটা চিজে সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়। প্রতিদিন কিছু পরিমাণ চিজ খেলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করা যায়।

. মাছ
মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। বিশেষ করে চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, সার্ডিন, ট্রাউট এবং ম্যাকেরেল। এগুলি ভিটামিন ডি-এর অভাব পূরণে সহায়ক। শীতকালে যদি আপনার শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়, তাহলে এই মাছগুলি অবশ্যই আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন।

Story first published: Wednesday, December 4, 2024, 15:05 [IST]
X
Desktop Bottom Promotion