Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অতিরিক্ত ধূমপানের আসক্ত? স্বাস্থ্যহানি রুখতে আজই করান এই টেস্টগুলি
প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় লক্ষাধিক মানুষ প্রাণ কেড়ে নেয় তামাক। তামাক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা আমরা সকলেই জানি। কিন্তু তবুও মানুষ তামাক সেবন করছেন। তাই এই সেবন রুখতে প্রতিবছর ৩১ শে মে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়।
আপনি যদি বহুবছর ধরে ধূমপান করে থাকেন, তবে অবশ্যই আপনার স্বাস্থ্যের উপর নজর রাখা আবশ্যক। ধূমপান আপনার শরীরের প্রায় প্রতিটি অঙ্গের জন্য ক্ষতিকর হতে পারে। হৃদরোগ, ডায়াবেটিস এবং ফুসফুসের ক্যান্সার সহ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া তাৎক্ষণিক না হলেও, ভবিষ্যতে ব্যাপক ক্ষতি করতে পারে। তাই আপনাকে অবশ্যই সচেতন হতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে কয়েকমাস পর পর আপনাকে বেশ কিছু টেস্ট করে ফেলতে হবে। রিপোর্টের উপর নজর রাখতে হবে। চলুন কী কী টেস্ট করতে হবে আপনাকে দেখে নিন-
- বুকের এক্স-রে
এটি ফুসফুস এবং বুকের গহ্বরের ছবি দেখায়। বিশেষত ফুসফুসের সংক্রমণ, দীর্ঘস্থায়ী ফুসফুসের অবস্থা বা ফুসফুসের ক্যান্সারের মতো অস্বাভাবিকতা সনাক্ত করতে সাহায্য করে। বিশেষজ্ঞ বলছেন, বছরে একবার করা উচিত বুকের এক্স-রে। তবে মনে রাখবেন, এক্স-রে করার আগে আপনাকে ধাতব বস্তু খুলে রাখবেন।
- ডায়াবেটিস পরীক্ষা
ধূমপান করলে মানুষের শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়। যার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানকারিদের সাধারণত টাইপ ২-ডায়াবেটিস হওয়ার উচ্চ ঝুঁকি বেশি থাকে। ফলে হার্ট এবং কিডনি রোগের মতো নানান সমস্যার জন্ম হয়। এসবের জন্যই ডায়াবেটিস স্ক্রীনিং পরীক্ষা অপরিহার্য। বছরে অন্তত একবার পরীক্ষা করান।
- সিটি স্ক্যান
মূলত ফুসফুসের ক্যান্সারের মত মারাত্মক রোগ চিহ্নিত করতে সাহায্য করে সিটি স্ক্যান। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে তা অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময় করা সম্ভব। তবে শেষের দিকে হলে তা নিরাময় হতে চায় না। চিকিৎসকরা পরামর্শ দেন, একটি নির্দিষ্ট সময় অন্তর এই পরীক্ষা করা উচিত। বিশেষ করে যারা চেন স্মোকার।
- ভিটামিন-ডি রক্ত পরীক্ষা
৪০ বছরের ঊর্ধ্বে যারা ধূমপান করেন, তাদের বেশি ঝুঁকি থাকে। গবেষণায় দেখা গিয়েছে, বেশিরভাগ ধূমপায়ীদের রক্তে সাধারণত ভিটামিন ডি কম থাকে। তাই এই পরীক্ষা বাধ্যতামূলক। ভিটামিন ডি পরীক্ষা হল একটি নন-ফাস্টিং রক্ত পরীক্ষা যা যেকোনো ডায়াগনস্টিক সেন্টারে করা যেতে পারে। এটি বছরে একবার করা যেতে পারে।এছাড়াও স্পাইরোমেট্রি, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম টেস্টও করতে হবে।



Click it and Unblock the Notifications