Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শরীরে রক্তের ঘাটতি-দুর্বলতা মেটাতে এক গাদা ওষুধ না খেয়ে নিয়মিত খাদ্যতালিকায় যোগ করুন এই খাবারগুলি
আমাদের শরীরে বিভিন্ন কারণে রক্তশূন্যতা দেখা দেয়। এটি সবচেয়ে বড় অপুষ্টিজনিত একটি সমস্যা। শুধু অপুষ্টি নয়, আয়রনের অভাব বা থালাসেমিয়ার মতো রোগ এর কারণও হতে পারে।
শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হলে রক্তশূন্যতার মতো অবস্থা দেখা দেয়। সাধারণত হিমোগ্লোবিনের মাধ্যমে শরীরে রক্তের মাত্রা নির্ণয় করা হয়। হিমোগ্লোবিন শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করার কাজ করে।
চিকিৎসকদর মতে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে প্রতি লিটার রক্তে ১৩৫ গ্রাম। আর নারীদের ১২০ গ্রামের কম হলেই, তাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ বলা হয়। হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেলে আমাদের ক্লান্তি, দুর্বলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা বেড়ে যায়। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খাওয়া-দাওয়ার ব্যাপারে বিশেষ যত্ন নিতে নেওয়া প্রয়োজন। অনেক খাবারে পুষ্টি থাকে, যা দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের কেউ রক্তশূন্যতায় ভুগলে অন্যান্যদেরও হওয়ার ঝুঁকি বাড়ে।

যাদের হিমোগ্লোবিনের ঘাটতি খাওয়া-দাওয়া করে সারানো যায় না, চিকিৎসকরা তাদের আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন। যাতে আমাদের শরীরে এই অপরিহার্য উপাদানটির কোনো ঘাটতি না হয়। চলুন আজ জেনে নেওয়া যাক, হিমোগ্লোবিন বাড়াতে যে খাবারগুলি খেতে পারেন-
- পালং শাককে আয়রনের চমৎকার উৎস হিসেবে বিবেচনা করা হয়। পালং শাক খেলে শরীরে হিমোগ্লোবিন উৎপাদন বেড়ে যায়। এতে রয়েছে ভিটামিন সি, যা আয়রনের শোষণকে উন্নত করে। পালং শাক খাওয়া খুবই উপকারী হতে পারে।
- হিমোগ্লোবিন বাড়াতে ডাল খাওয়াও উপকারী হতে পারে। মসুর ডাল, ছোলা এবং কিডনি বিনে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন থাকে। এগুলি নিয়মিত খেলে আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয় এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে পারে।
কম বয়সেই চুল ধূসর হয়ে যাচ্ছে? জানেন কি এই সমস্যা মেটাতে পারে ঝিঙে, কীভাবে জানুন
- ডালিমকে রক্ত বৃদ্ধিকারী ফল হিসেবে বিবেচনা করা হয়। ডালিমের মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন ডালিম খেলে রক্তের গুণমান উন্নত হয়।
- বিটরুট খেলে শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দূর হয়। বিটরুটে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। যা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। বিটরুটের রস পান করা আপনার জন্য উপকারী হতে পারে।
- এছাড়াও ডুমুর হিমোগ্লোবিন বাড়াতে খুবই উপকারী বলে মনে করা হয়। এটি আয়রনের একটি ভাল উৎস এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা আয়রনের শোষণ বাড়ায়। ডুমুর শুকিয়ে বা দুধে সিদ্ধ করে খেতে পারেন।



Click it and Unblock the Notifications