ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত বরুণ ধাওয়ান! কী এই রোগ? জেনে নিন এর উপসর্গ

অভিনেতা বরুণ ধওয়ান বর্তমানে তাঁর আসন্ন ছবি 'ভেড়িয়া'-র প্রচারে ব্যস্ত। ছবির প্রচারে এসে একটি অনুষ্ঠানে বরুণ জানিয়েছেন তিনি 'ভেস্টিবুলার হাইপোফাংশন' নামক এক বিরল রোগে আক্রান্ত। এই রোগের জন্য তাঁর দেহের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

Actor Varun Dhawan Diagnosed With Vestibular Hypofunction

বরুণ জানিয়েছেন, কোভি়ড পরবর্তী সময়ে সকলের মতো তিনিও ইঁদুর দৌড়ে ছুটতে শুরু করেছিলেন। 'যুগ যুগ জিও' ছবির প্রচারে নিজেকে এমনভাবে উজাড় করে দিয়েছিলেন তিনি যেন 'নির্বাচনী প্রচার চলছে'। তবে এখন তাঁর শারীরিক পরিস্থিতির কথা ভেবে তিনি আপতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন। বরুণ বলেছেন, এই জটিলতার জন্য তাঁকে কাজ থেকে বিরতি নেওয়ার জন্য বাধ্য করা হয়। আসুন জেনে নেওয়া যাক, কী এই ভেস্টিবুলার হাইপোফাংশন? এর লক্ষণই বা কী?

ভেস্টিবুলার হাইপোফাংশন কী?

ভেস্টিবুলার হাইপোফাংশন কী?

ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে পেরিফেরাল বা কেন্দ্রীয় ভেস্টিবুলার সিস্টেমের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আঘাতজনিত, সংক্রমণজনিত, জেনেটিক এবং স্নায়ুজনিত কারণে কোনও ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে।

হাড় ও তরুণাস্থি দিয়ে গঠিত কানের একটা অংশ তরল দ্বারা পূর্ণ। আমাদের গতিবিধির সঙ্গে তরলের অবস্থানও পরিবর্তিত হয়। কানে অবস্থিত স্নায়ুগুলি এই তরলের মাধ্যমে মস্তিষ্কে বার্তা পাঠায়। ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে কান ও মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলি সঠিকভাবে কাজ করে না। মস্তিষ্কের এক পাশে বা উভয় পাশেও এই রোগ হতে পারে। কানের অভ্যন্তরীণ অংশটি সঠিকভাবে কাজ না করলে মস্তিষ্কে বার্তা পৌঁছয় না।

এই রোগের পার্শ্বপ্রতিক্রিয়া কী?

এই রোগের পার্শ্বপ্রতিক্রিয়া কী?

১) এই রোগের প্রভাবে মাথা ঘোরা, শারীরিক ভারসাম্য বিঘ্নিত হওয়া, হাঁটা এবং গাড়ি চালানোর সময় সমস্যা হতে পারে।

২) চলমান অবস্থায় কোনও লেখা পড়তে সমস্যা হতে পারে। কমে যেতে পারে স্মৃতিশক্তি।

৩) অন্ধকারে বা অসম রাস্তায় হাঁটতে অসুবিধা।

৪) স্নায়ুবিক কার্যকলাপও বিঘ্নিত হয়।

ভেস্টিবুলার হাইপোফাংশনের লক্ষণ

ভেস্টিবুলার হাইপোফাংশনের লক্ষণ

ভেস্টিবুলার হাইপোফাংশন শরীরে বাসা বেঁধে থাকলে, ঝিমুনি আসতে পারে, বমি বমি ভাব, বমি হওয়া, ডায়ারিয়া, মাথা ঘোরা, দুশ্চিন্তা, ভয় ও ভারসাম্যের সমস্যা হতে পারে।

Story first published: Saturday, November 5, 2022, 18:38 [IST]
X
Desktop Bottom Promotion