(ছবি) জেনে নিন আপনার হৃদস্পন্দনের গতির হেরফেরের আসল কারণ

শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল হার্ট। এটি কোনওভাবে বিগড়ে গেলে সুস্থ থাকা সবরকমভাবেই অসম্ভব হয়ে ওঠে।

এখনকার দিনে দূষিত পরিবেশে বয়স্ক মানুষদের অনেকেই হার্টের সমস্যায় ভোগেন। সময়ে সময়ে বহু মানুষের 'হার্ট রেট' বা হৃদকম্পনের হার স্বাভাবিকের চেয়ে বেশি হয়। যদি আপনি অবসাদ, চিন্তা বা উত্তেজনার শিকার হন তাহলে হার্টের গতি অনেকটাই বেড়ে যায়। এছাড়া উচ্চ রক্তচাপের রোগীদেরও হার্ট রেট কিছুটা বেড়ে থাকে।

বিশেষজ্ঞরা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আর কিছু না হোক, হৃদয়কে সুস্থ রাখতে হবে। আর একইসঙ্গে জানতে হবে, কি কি কারণে আপনার হার্ট অসংলগ্ন আচরণ করছে। ভয়, উত্তেজনা নাকি দুশ্চিন্তা, কি গ্রাস করেছে আপনাকে। একমাত্র তা জানলেই সুস্থ জীবন লাভ করতে পারবেন আপনি। নিচের স্লাইডে দেখে নিন কী কী জিনিস আপনার হৃদয়কে গতিকে বাড়িয়ে বা কমিয়ে দেয়।

অবসাদ

অবসাদ

আজকের জেট যুগে প্রতি মুহূর্তে আমাদের গ্রাস করছে ক্লান্তি, বিষণ্ণতা ও অবসাদ। মানসিকভাবে অস্থির করে তুলতে এর জুড়ি নেই। সুস্থ জীবনযাপনকে অবসাদ ধ্বংস করে দিচ্ছে। আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে আমাদের হৃদয়ে, চঞ্চল হয়ে উঠে বেড়ে যাচ্ছে হার্ট রেট।

জ্বর

জ্বর

জ্বর হলে অনেকের হার্ট রেট বাড়ে বা কমে যায়। জ্বরের সঙ্গে সঙ্গে সংক্রমণ ও নানা শারীরিক সমস্যা হৃদয়ে সরাসরি প্রভাব ফেলে।

মাদক

মাদক

মাদক নিলে হার্টের গতি কয়েকগুণ বেড়ে যায়। ফলে বেশি মাত্রায় মাদক সেবনে হার্ট ফেল করে মৃত্যু ডেকে আনতে পারে।

শরীরচর্চা

শরীরচর্চা

শারীরিক কসরতের ফলে চাহিদা অনুযায়ী হার্টের গতি অনেক বেড়ে যায়। তবে শরীরচর্চা করার সময় সাবধানে করবেন। হার্টে অত্যধিক চাপ পড়লে অনেকসময়ই তা ফেল করার সম্ভাবনা থাকে।

হার্টের অসুখ

হার্টের অসুখ

সবধরনের হার্টের অসুখই হার্টের গতিকে হেরফের করে দিয়ে শরীরে নানা সমস্যা তৈরি করে।

গরম

গরম

অত্যধিক গরমে আপনার হার্ট রক্ত চলাচলের গতি বাড়িয়ে বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এর ফলে হার্টের গতি বেড়ে যায়। বহু মানুষ গরমে হিট স্ট্রোকে মারা যায় এমনই সমস্যায়।

ডিহাইড্রেশন

ডিহাইড্রেশন

যখন শরীরে জলের পরিমাণ কমে আসে তখন হার্টের গতির হেরফের হয়। জল কম থাকায় রক্ত শোধন করতে সমস্যায় পড়ে হার্ট।

Story first published: Friday, June 26, 2015, 12:59 [IST]
X
Desktop Bottom Promotion