(ছবি) এই ১০ মজাদার টোটকায় শরীরকে করুন সুস্বাস্থ্যের অধিকারি

জাঙ্ক ফুড, বদ অভ্যাস, রাত জাগা, অতিরিক্ত অ্যালকোহল সেবন, ডিপ্রেশন-মনোরোগের জন্ম দেয়, দুশ্চিন্তা বাড়ায় আর তার থেকেই শরীরে বাসা বাধে নান রোগ।

রূপচর্চা , হাত-পায়ের সৌন্দর্য চর্চা করলেও আমরা স্বাস্থ্য চর্চা করাতে গা দিইনা। শরীরের উপর একের পর এক অত্যাচার করতে থাকি। আমরা বুঝতেও পারি না বা অনেক ক্ষেত্রে বুঝতে চাই না শরীর কী চাইছে।

ফলে নিজের অজান্তেই আমরা দুর্ভোগ ডেকে আনছি আমাদের জীবনে। তবে স্বাস্থ্য সম্পর্কিত কয়েকটি টোটকা দৈনন্দিন জীবনে জেনে রাখা প্রয়োজন। যা শুনলে আপনি আশ্চর্য়ও হবেন আবার খুশিও। নিচের স্লাইডে ক্লিক করে জেনে নিন শরীর চাঙ্গা রাখার মজাদার ১০ তথ্য।

টোটকা ১

টোটকা ১

সপ্তাহে একটি দিন অলস কাটান। কোনও রকমের শারীরিক বা মানসিক পরিশ্রমের কাজ করবেন না। এর ফলে দুশ্চিন্তা ও মানসিক চাপ অনেকটা কমে। সারা সপ্তাহ ঝরঝরে থাকা যায়।

টোটকা ২

টোটকা ২

যখনই কোনও স্ন্যাক খেতে ইচ্ছে হবে তখনই ১ গ্লাস জল খেয়ে নিন।

টোটকা ৩

টোটকা ৩

অফিসে থাকুন বা বাড়িতে দুপুরে খাওয়ার পর ১০ মিনিট পাওয়ার ন্যাপ নিয়ে নিন বা চোখ বন্ধ করে শরীর এলিয়ে রাখুন। এর ফলে দুশ্চিন্তা কমবে এবং শরীরের সক্রিয়তা বাড়ে।

টোটকা ৪

টোটকা ৪

যখনই সমুদ্রের ধারে ঘুরতে যাবেন, পারসে জগিং করে নিন। মাঠে দৌড়নোর চেয়ে সমুদ্রেক পাড় ধরে দৌঁড়লে অতিরিক্ত ক্যালোরি ঝড়ে যায়।

টোটকা ৫

টোটকা ৫

যখন কাজের অতিরিক্ত চাপের ফলে দুশ্চিন্তা শুরু হবে, বা কাজের চাপে আর পারা যাচ্ছে না মনে হবে তখন সবচেয়ে কাছের মানুষকে (তা মা-বাবা হতে পারেন, বন্ধু হতে পারে, ভাই বোন হতে পারে বা প্রেমিক/প্রেমিকা হতে পারে) জড়িয়ে ধরুন বা হাগ করুন। দুশ্চিন্তা ঝট করে কমে যাবে।

টোটকা ৬

টোটকা ৬

অফিসে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করার হলে, পিঠ সোজা রাখুন। এবং ঠেসান না দিয়ে বসতে চেষ্টা করুন। ১০-১৫ মিনিট অন্তর একবার সিট ছেড়ে দাঁড়িয়ে আরমোড়া ভেঙে নিন। এতে শরীরের অতিরিক্ত ক্যালোরি নষ্ট হয়ে যায়। এবং শরীরের ক্লান্তিও চলে যায়।

টোটকা ৭

টোটকা ৭

অফিসের সিঁড়ি দিয়ে ২-৩ বার ওঠানামা করুন এতে ১০০-২০০ ক্যালোরি পুড়ে যায় শরীরের।

টোটকা ৮

টোটকা ৮

অফিসে দিন শুরু করার আগে একটু পরিমাণ ডার্ক চকোলেট খেয়ে নিন। কাজের চাপ থাকলেও খুব সহজেই কাটিয়ে নিতে পারবেন দিনটা।

টোটকা ৯

টোটকা ৯

অ্যাভাকাডো, ব্রকোলি, আমন্ড বিশ্ব তালিকায় সেরা খাদ্য যা মানসিক চাপ মুহূর্তের মধ্যে কম করতে সাহায্য করে।

টোটকা ১০

টোটকা ১০

অনেক সময় মাথাব্যথা শরীরের হয়ে আমাদের এটা বলতে চায় যে এবার খাবার খাওয়া প্রয়োজন বা ভাল ঘুমের প্রয়োজন কিংবা জল খাওয়া দরকার।

Story first published: Sunday, August 9, 2015, 17:17 [IST]
X
Desktop Bottom Promotion