Hair care: গাদা গাদা চুল ঝরে পড়ছে, শ্যাম্পু করার সময়ে এই ভুলগুলি করছেন না তো?

By Bhagysree Sarkar

Hair care: আমরা সকলেই চুল ঘন এবং সুন্দর হোক, এমনটাই চাই। আর আমাদের এই ইচ্ছা পূরণের জন্য, অনেক পণ্য এবং ঘরোয়া টোটকা ব্যবহার করি। এগুলির ব্যবহার করে সাময়িক সুফল পেলেও স্থায়ী কোনও সমাধান পাওয়া যায়নি। প্রতিদিনই গোছা গোছা চুল (hair loss) উঠতে থাকলে এক সময়ে টাক পড়ে যেতে পারে।

তাই আগে থেকে সুরক্ষা নেওয়া জরুরি। অনেক সময় চুল ঝরে পড়ার আসল কারণও জানতে পারি না আমরা। তবে আপনারা জানেন কি কখনও কখনও আপনার চুল সঠিকভাবে না ধোয়ার কারণেও আপনার চুল পড়তে (Not washing your hair properly can lead to hair loss) শুরু করে।

hair

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। চুল ধোয়ার সময় করা ভুলগুলিও (Mistakes made while washing hair increase hair loss) চুল পড়ার পিছনে একটি বড় কারণ হতে পারে। আজ আমরা আপনাকে চুল ধোয়ার সময় কিছু ভুল সম্পর্কে বলব, যা আপনার এড়ানো উচিত। তাহলে আসুন এই ভুলগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

  • চুলের জট নিয়েই শ্যাম্পু করা

যদি আপনি চুল শ্যাম্পু করতে যান, তাহলে প্রথমে চুল ভালোভাবে খুলে ফেলতে হবে। মনে রাখবেন, জট পাকানো চুল কখনোই শ্যাম্পু করা উচিত নয়। জট পাকানো চুল শ্যাম্পু করলে তা ভেঙে যেতে শুরু করে। এর ফলে, আপনার টাক পড়ার ঝুঁকি বেড়ে যায়। যদি শ্যাম্পু করতে যান, তাহলে প্রথমে চুল ভালো করে আঁচড়ে নিতে হবে।

  • চুল ঘষে ধোয়া

অনেকেই মনে করেন, শ্যাম্পু করার সময় জোরে ঘষলে চুল ভালোভাবে পরিষ্কার হবে। কিন্তু আফনার এই ধারণা সম্পূর্ণ ভুল। যখন আপনি চুল ধোয়ার সময় জোরে ঘষেন, তখন চুল ভেঙে যেতে শুরু করে। চুল এবং মাথার ত্বক পরিষ্কার করার জন্য আপনার আলতো হাত ব্যবহার করা উচিত। এতে চুল ঝরে পড়ার সমস্যা মিটবে অনেকটাই।

  • জলের তাপমাত্রা সঠিক রাখুন

শীতের দিনগুলিতে, আমরা প্রায়শই চুল ধোয়ার জন্য গরম জল ব্যবহার করি। যদি আপনিও এই ভুল করে থাকেন, তাহলে এখনই আপনার এই অভ্যাস ত্যাগ দেওয়া উচিত। আপনি যখন চুল ধোয়ার জন্য গরম জল ব্যবহার করেন, তখন চুল শুষ্ক হয়ে যায় এবং ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। চুল ধোয়ার জন্য সবসময় হালকা গরম জল ব্যবহার করা উচিত। এটিই সবচেয়ে সঠিক বলে মনে করা হয়।

  • অতিরিক্ত চুল ধোয়া

যদি আপনি প্রতিদিন চুল পরিষ্কার রাখার কথা ভেবে ধুয়ে থাকেন, তাহলে আপনার তা করা এড়িয়ে চলা উচিত। আপনার এই অভ্যাসের কারণে আপনার চুল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্রতিদিন চুল ধোয়ার ফলে চুল শুষ্ক হয়ে যায় এবং ভেঙে যেতে শুরু করে। যখন আপনি ঘন ঘন চুল শ্যাম্পু করেন, তখন প্রাকৃতিক তেলগুলিও ধুয়ে যায়। যদি আপনি আপনার চুল সুস্থ রাখতে চান, তাহলে সপ্তাহে মাত্র দুই থেকে তিনবার চুল ধোয়া উচিত।

Story first published: Tuesday, January 28, 2025, 21:08 [IST]
X
Desktop Bottom Promotion