Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাড়িতেই একটু বাড়তি যত্নে পেতে পারেন কোরিয়ান গ্লাস স্কিন! কীভাবে জানুন
কোরিয়ান গ্লাস স্কিনের চর্চা এখন বছরকয়েক ধরেই ভীষণ ট্রেন্ডি। চকচকে, দাগ বিহীন ত্বক সকলেই পছন্দ করেন। তবে জানেন কি দামি ক্রিম বা ফেসিয়াল ছাড়াও এরকম ত্বক পাওয়া সম্ভব। দরকার কিছু ঘরোয়া টোটকা মেনে চলার। বাড়িতে নিতে পারেন বিশেষ কিছু স্টেপ বিশেষ, যা মুখে দেবে কোরিয়ান বা জাপানিদের মতো গ্লাস স্কিন।
জিনগত বৈশিষ্ট্যের কারণে একেক জনের ত্বক একেক রকম। কোরিয়া বা চীনের মানুষদের জিনগত বৈশিষ্ট্যের কারণে তাঁদের ত্বকের ধরন আমাদের চেয়ে আলাদা। এতে অবশ্য আবহাওয়ারও প্রভাব থাকে। তাই তাঁদের মত ত্বক না পেলেও কিছুটা পরিষ্কার ও উজ্জ্বল ত্বক পেতে পারেন। এই কয়েকটি নিয়ম মানলেই ত্বক সতেজ ও মসৃণ হবে। গ্লাস স্কিন পেতে কীভাবে ত্বকের যত্ন নিতে হবে, জেনে নিন -

১. ডাবল ক্লিনজিং
অয়েল বেজড ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন মিনিট পাঁচেক ধরে। এরপর জল না লাগিয়ে ত্বক মুছে নিন। এবার জেল বেজড কিংবা ফোম বেজড ক্লিনজার প্রয়োগ করে মুখ ধুয়ে ফেলুন। অতিরিক্ত জল হাত দিয়ে সরিয়ে দিন। ত্বকে লেগে থাকা বাকি জলটুকু মুখেই শুকাতে দিন।
২. টোনিং
ত্বক আর্দ্র রাখবে, এমন টোনার বেছে নিন। তবে সরাসরি গোলাপ জল কিংবা শসার রস প্রয়োগ করলেও তা টোনারের বিকল্প হিসেবে কাজ করবে। তবে আর্দ্রতা দেবে, এমন টোনার কিনে নেওয়াই ভালো।
৩. ময়েশ্চারাইজার প্রয়োগ
ময়েশ্চারাইজিং ক্রিম, লোশন কিংবা সিরাম লাগাতে পারেন। ভিটামিন সি এবং ভিটামিন ই-সমৃদ্ধ পণ্য বেছে নেওয়া ভালো। যা আপনার স্কিনে দেবে উজ্জ্বলতা।
৪. সানস্কিন
বাড়ির বাইরে গেলে তার আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিন। তবে তা ময়েশ্চাইরাইজার লাগানোর সঙ্গে সঙ্গেই লাগানো যাবে না। ময়েশ্চারাইজার ত্বকে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই ৪ টি স্টেপ যদি রোজদিন একবেলার জন্যও করেন তাহলে ফলে পাবেন হাতেনাতে। এছাড়াও, গ্লাস স্কিন পেতে ভাতের মাড়ের প্যাক ব্যবহার করতে পারেন। তবে চাইলে এর বদলে অ্যারারুট আর কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন উজ্জ্বল ত্বক পেতে অবশ্যই একটু বাড়তি যত্ন নিতে হবে ত্বকের। পুরোপুরি কোরিয়ান গ্লাস স্কিন পাওয়া সম্ভব হবে না আমাদের। তবে তা না হলেও সেরকমই সুন্দর ও ঝকঝকে ত্বক পেতে পারেন এই সহজ পদ্ধতিতে।



Click it and Unblock the Notifications