Anti-Ageing Tips: ভুল খাদ্যাভাস হতে পারে দ্রুত বার্ধক্যের কারণ! সুস্থ ত্বকের জন্য এসব খাবার এড়িয়ে চলুন

Anti-Ageing Tips: ত্বক সুস্থ রাখতে আমাদের বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে শীতের দিনে যখন আমাদের ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়, সেই সময় বড়তি যত্ন প্রয়োজন। বর্তমান যুগে সুন্দর চেহার পেতে কে না চায়, তাই বাজারজাত নানা প্রোডাক্ট আমরা ব্যবহার করি।

যা কেমিক্যালযুক্ত (Chemical-containing beauty products) হওয়ায় সমস্যা আরও বৃদ্ধি পায়। এমনকি, ত্বকে দাগ, ব্রণ ও বলিরেখার মত সমস্যায় ডেকে আনতে পারে। তাই অনেক মানুষ আবার বেছে নেন, ঘরোয়া প্রতিকার। কিন্তু যদি আপনার শরীরেই যথেষ্ট পুষ্টির ঘাটতি থাকে, তাহলে ভেবে দেখেছেন কখন?

fast food

বিশেষজ্ঞরা বলছেন, শরীরে সঠিক পুষ্টির অভাব থাকলে, তা আমাদের ত্বকের সমস্যা বাড়িয়ে তুলতে বা নতুন সমস্যা তৈরি করতে পারে। এজন্য আপনার খাদ্যতালিকায় সঠিক খাবার অন্তর্ভুক্ত করা জরুরি। এমন কিছু খাবার রয়েছে, যেগুলি আমাদের বয়সের (Foods that affect aging) উপর সরাসরি প্রভাব ফেলে। এগুলি বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আসুন জেনে নিই কোন কোন খাবারগুলি থেকে দূরে থাকা উচিত।

  • ট্রান্স ফ্যাট

প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস- ট্রান্স ফ্যাট শরীরে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়। এই দুটিই ত্বকের ক্ষতি করে, যা বলিরেখা এবং সূক্ষ্মরেখা সৃষ্টি করে।

কোলাজেনের ক্ষয়- ট্রান্স ফ্যাট কোলাজেনের উৎপাদন কমায়, যা ত্বকের স্থিতিস্থাপকতা হ্রাস করে।

  • রেড মিট

প্রদাহ- রেড মিটে উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরে প্রদাহ বাড়ায়।

ফ্রি র‌যাডিক্যাল- রেড মিটে ফ্রি র‌যাডিক্যালও থাকে, যা কোষের ক্ষতি করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

  • চিনি এবং প্রক্রিয়াজাত খাবার

গ্লাইকেশন- চিনি আমাদের শরীরের প্রোটিনের সাথে বিক্রিয়া করে, যাকে গ্লাইকেশন বলে। এই প্রক্রিয়াটি কোলাজেন ও ইলাস্টিনের ক্ষতি করে। যা ত্বকের স্থিতিস্থাপকতা এবং শক্তির জন্য অপরিহার্য।

প্রদাহ- প্রক্রিয়াজাত খাবারে উচ্চ পরিমাণে গ্লুকোজ, নুন এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে। এগুলি শরীরে প্রদাহ বাড়ায়, যা কোষের ক্ষতি করে এবং বার্ধক্যের প্রাথমিক লক্ষণ সৃষ্টি করে।

  • নুন

রক্তচাপ- অতিরিক্ত নুন খেলে রক্তচাপ বাড়ে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

ফোলাভাব- নুন খেলে শরীরে ফোলাভাব বাড়ায়, যা ত্বকের ক্ষতি করে।

  • অ্যালকোহল

ডিহাইড্রেশন- অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে, ত্বককে শুষ্ক ও প্রাণহীন করে তোলে।

কোলাজেনের ভাঙ্গন- অ্যালকোহল কোলাজেনের ভাঙ্গনকে উৎসাহিত করে, যা বলিরেখা এবং সূক্ষ্ম রেখা তৈরির দিকে পরিচালিত করে।

  • বার্ধক্য কমাতে কী করবেন?

ডায়েটে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। যেমন- ফল, শাকসবজি, বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ। যা কোষকে ফ্রি র‌যাডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে।

এছাড়াও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার। যেমন- মাছ, আখরোট এবং চিয়া বীজ খেতে পারেন। যা প্রদাহ কমায় এবং ত্বককে সুস্থ রাখে। জল শরীরকে হাইড্রেট রাখে এবং ত্বককে উজ্জ্বল করে। তাই দিনে অন্তত ২-৩ লিটার জল পান করুন।

Story first published: Tuesday, December 24, 2024, 15:33 [IST]
X
Desktop Bottom Promotion